Sikkim: পাহাড়ে ফুঁসছে তিস্তা, ধসে বন্ধ রাস্তা, লাচুংয়ে এখনও আটকে হাজার খানেক পর্যটক
বৃষ্টি থামছে না কিছুতেই। ফুঁসছে িতস্তা নদী। ইতিমধ্যেই বেশ কয়েক হাজার কিউসেক জল ছেড়েছে তিস্তা ব্যারেজ। যার জেরে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় হলুদ সর্কতা জারি করা হয়েছে। এদিকে সিকিমে কিছুতেই অবস্থা উন্নতি হচ্ছে না। ধসে বিপর্যস্ত উত্তর সিকিম।
এখনও ১২০০ পর্যটক আটকে রয়েছেন সেখানে। জানা গিয়েছে সেনা বাহিনীর কাছে সাহায্য চাওয়া হয়েছে। এয়ার লিফট করে পর্যটকদের আনার চিন্তা ভাবনা করা হচ্ছে। লাচুং এবং গ্যাংটকে আটকে রয়েছেন পর্যটকরা। লাভা হয়ে তাঁদের ফিরিয়ে আনা যায় কিনা সেদিকেও চিন্তা ভাবনা করা হচ্ছে। কিন্তু আবহাওয়ার উন্নতি না হলে পরিস্থিতি ঠিক করা কঠিন।

রাতভর বৃষ্টি। জল ছাড়ার পরিমান বাড়ছে তিস্তায়। গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে রবিবার সকাল ৬ টায় ১৩৯৫ কিউমেক জল ছাড়া হয়েছে। বেলা ৯ টায় তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৮০০ কিউমেক। কিছুটা জল বেড়েছে তিস্তায়।পাশাপাশি আজও জলঢাকা নদীর সংরক্ষিত এবং অসংরক্ষিত উভয় এলাকায় জারি করা রয়েছে হলুদ সর্তকতা। তিস্তার মেখলিগঞ্জ থেকে বাংলাদেশ পর্যন্ত এলাকায় জারি হলুদ সতর্কতা।রবিবার সকাল থেকে মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘন্টায় জলপাইগুড়িতে বৃষ্টি হয়েছে ৩৭.১ মিলিমিটার। সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমান ছিলো ৯৮ শতাংশ। পরিস্থিতির উপর নজর রেখেছে প্রশাসন।
এদিকে সিকিমের একাধিক রাস্তা ধস বন্ধ হয়ে গিয়েছে। ধসের কারণে উত্তর সিকিমের একাধিক জায়গা বিচ্ছিন্ন হয়ে রয়েছে। ভারী বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। অবহাওয়ার উন্নতি না হলে পর্যটকদের ফিরিয়ে আনা কষ্টকর হয়ে পড়বে বলে জানানো হয়েছে। গ্যাংটক এবং লাচুংয়ে আটকে পড়া পর্যটকদের মধ্যে ২ বিদেশী পর্যটকও রয়েছেন।
যে ১২০০ পর্যটক সিকিমে আটকে রয়েছেন তার মধ্যে ৭০০ পর্যটক বাঙালি। মংগনের কাছে সেতু ভেঙে পড়ার কারণে লাচুংয়ের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বায়ুসেনার পক্ষ থেকে জানানো হয়েছে আবহাওয়ার উন্নতি না হলে এয়ার লিফট করা সম্ভব হবে না পর্যটকদের। আবহাওয়া অনুকূল হলে তবেই পর্যটকদের উদ্ধারের প্রক্রিয়া শুরু করা যাবে। এরই মধ্যে বাগডোগরায় বায়ুসেনার কপ্টার প্রস্তুত রাখতে বলা হয়েছে। প্রয়োজনে গুয়াহাটি এবং তেজপুর থেকেও বায়ু সেনার কপ্টার নিয়ে আসা হতে পারে উদ্ধারকাজের জন্য।
ইতিমধ্যেই রংপোতে খোলা হয়েছে হেল্পলাইন নম্বর। সেখানে পর্যটকদের নিয়ে খোঁজ খবর দেওয়া হচ্ছে। সিকিম সরকার প্রতিনিয়ত পর্যটকদের খোঁজ খবর নিচ্ছে। উত্তরবঙ্গের কালিম্পংয়ের যাওয়ার রাস্তাতে ধস নেমেছে। কালীঝোরা থেকে তিস্তাবাজার পর্যন্ত রাস্তায় একাধিক জায়গায় গুলি চালানোর ঘটনা ঘটেছে। সেকারণে লাভা হয়ে বিকল্প পথে এখন যান চলাচল করছে।
-
বাংলায় বিজেপি নাকি তৃণমূল, কারা গড়বে সরকার? কী বলছে সাম্প্রতিক জনমত সমীক্ষা -
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে?












Click it and Unblock the Notifications