ভিন ধর্মে বিয়ে নিয়ে এলাহাবাদ হাইকোর্টের বড়সড় বার্তা, প্রসঙ্গ উঠল মহিলাদের অধিকারের
দেশে ভিন ধর্মের মধ্যে বিয়ে নিয়ে যে একাধিক বিতর্ক তৈরি হয়েছে, তার নিরিখে এদিন এক গুরুত্বপূর্ণ রায় দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। এদিন হাইকোর্টের পঙ্কজ নাকভি ও বিবেক আগরওয়ালের বেঞ্চ সাফ জানিয়েছে, যেকোনও মহিলার নিজের ইচ্ছে অনুযায়ী বাঁচার অধিকার রয়েছে।

প্রসঙ্গত, উত্তর প্রদেশের এটাহতে এক দম্পতির বিয়ের নিরিখে ভিন ধর্মে বিয়ে নিয়ে একটি এফআইআরকে কেন্দ্র করে মামলা দায়ের হয়। আদালত জানিয়েছে, একজন প্রাপ্ত বয়স্ক মহিলা নিজের ইচ্ছে মতো স্বামীর সঙ্গে থাকতেই পারেন। তবে এক্ষেত্রে তাঁকে বয়স্ক হতে হবে। এই বিয়েতে শিখা নামের মহিলাকে কেন্দ্র করে মামলা দায়ের হয়। মামলা দায়ের হয়েছে তাযঁর স্বামীর বিরুদ্ধে। যাঁর বিরুদ্ধে জোর করে বিয়ের অভিযোগ ছিল।
এদিকে আদালতে শিখা জানিয়েছেন, তিনি স্বেচ্ছ্বায় তাঁর স্বামীর সঙ্গে থাকতে চাইছেন। শিখার স্বামী সলমানের বিরুদ্ধে দায়ের এই মামলায় আদালতে অসে শিখা জানান, তিনি স্বামীর সঙ্গেই থাকতে চান। আর তা শুনেই বিয়েকে বৈধতা দিয়ে এদিন গুরুত্বপূর্ণ বার্তা দেয় এলাহাবাদ হাইকোর্ট।












Click it and Unblock the Notifications