Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

All Party Meet: আগামীকাল বসছে সংসদে বিশেষ অধিবেশন, তার আগে আজ সর্বদল বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদী

আগামীকাল থেকে সংসদ ভবনে শুরু হচ্ছে বিশেষ অধিবেশন। নতুন সংসদ ভবনে বসবে এই অধিবেশন। তার আগে আজ সর্বদল বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী মোদী। বিকেল ৪েটই ডাকা হয়েছে এই বৈঠক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে উপস্থিত থাকবেন সেই বৈঠকে। তার আগে আজ রয়েছে জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচি।

নতুন সংসদ ভবনে আজ জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচি রয়েছে। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় নতুন সংসদ ভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা থাকলেও তিনি ছিলেন না বলে জানা গিয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, সাংসদ প্রহ্লাদ যোশী, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান অর্জুন রাম মেঘাওয়াল।

narendra modi

১৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে সংসদের বিশেষ অধিবেশন। সেই অধিবেশনে এক দেশ এক নির্বাচন থেকে শুরু করে দেশর নাম ইন্ডিয়া থেকে ভারত করার বিষয়েও বিল পেশ করা হবে বলে মনে করা হচ্ছে। সেকারণে কেন্দ্রের ডাকা এই বিশেষ অধিবেশন ঘিরে জল্পনার শেষ নেই।

তার আগে সর্বদল বৈঠকে কি নিয়ে আলোচনা হবে সেটাই এখন দেখার। বিরোধী দলের সব নেতারা এখানে উপস্থিত থাকবেন কিনা তা নিয়ে এখনও কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে জি-২০ সামিটের আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণ পত্রে ভারত শব্দটি নিয়ে প্রচুর রাজনৈতিক জলঘোলা হয়েছে। দেশের নাম ইন্ডিয়া থেকে ভারত করতে তৎপর মোদী সরকার। চলতি বছরেই শেষ হচ্ছে প্রধানমন্ত্রী মোদীর শেষ সংসদ অধিবেশন। এর পর ২০২৪-এ লোকসভা ভোট। নতুন করে নির্বাচিত হয়ে আসতে হবে নরেন্দ্র মোদীকে। তার আগে কেন এই বিশেষ অধিবেশনের ডাক এই নিয়ে জল্পনার শেষ নেই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+