Indian Railway Group C selections: বড়সড় কেলেঙ্কারি ফাঁস? গ্রুপ সি পদে সমস্ত নিয়োগ বাতিল করল রেল
Indian Railway Group C selections: ভারতীয় রেলের নিয়োগে বড়সড় কেলেঙ্কারি? গ্রুপ সি পদে সমস্ত নিয়োগ বাতিল করা হল। অনিয়মের অভিযোগ উঠতেই বড়সড় সিদ্ধান্ত ভারতীয় রেলের। ইতিমধ্যে ভারতীয় রেলের বোর্ডের তরফে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে নির্দেশিকা বোর্ডের তরফে জারি করা হয়েছে। সমস্ত জোনের ম্যানেজারদের কাছেই এই সংক্রান্ত নির্দেশিকা দেওয়া হয়েছে।
যেখানে স্পষ্ট বলা হয়েছে চার মার্চ পর্যন্ত চূড়ান্ত এবং অনুমোদিত না হওয়া গ্রুপ সি পদে চাকরির জন্য এলডিসিই/জিডিসিই-সহ সমস্ত বিভাগীয় মনোনয়ন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এমনকী আগামী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত এই সংক্রান্ত কোনও পদক্ষেপ নেওয়া যাবে না বলেও জানানো হয়েছে ওই নির্দেশিকায় (Indian Railway Group C selections) ।

এই সংক্রান্ত নির্দেশিকা জারি হতেই ক্ষোভ তৈরি হয়েছে চাকরি প্রার্থীদের মধ্যে।
Indian Railway Group C selections: কী বলছেন সরকারি আধিকারিকরা?
মন্ত্রকের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, গত বিভাগীয় নির্বাচন প্রক্রিয়ায় একাধিক অনিয়ম সামনে আসছিল। সে কথা মাথায় রেখেই বিভাগীয় নির্বাচন প্রক্রিয়ার কাঠামো পর্যালোচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আধিকারিকরা জানাচ্ছেন, এই সংক্রান্ত খুব শীঘ্রই নির্দেশিকা জারি করা হবে। বিষয়টি রেলমন্ত্রক এবং রেলবোর্ড খুবই গুরুত্ব দিয়ে দেখছে বলেও ওই আধিকারিক জানিয়েছেন বলে জানা যাচ্ছে।
Indian Railway Group C selections: একাধিক রেল আধিকারিক গ্রেফতার
গত কয়েকদিন আগে বিভাগীয় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে আসে। সেই ঘটনার তদন্তে নেমে পূর্ব-মধ্য রেলওয়ের ২৬ জন রেল আধিকারিককে গ্রেফতার করা হয়। উত্তরপ্রদেশের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় নগর থেকে এই সমস্ত আধিকারিককে গ্রেফতার করা হয়। ধৃতদের বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁস করার অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, তদন্তে নেমে ১ কোটি ১৭ লক্ষ নগদ টাকা উদ্ধার করা হয়।
চার জায়গায় সিবিআই আধিকারিকরা তল্লাশি চালান। আর সেই তল্লাশিতেই বিপুল এই টাকার হদিশ পান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সিবিআই'য়ের দাবি, প্রশ্নপত্র ফাঁসের বিনিময়ে পরীক্ষার্থীদের কাছ থেকে বিপুল এই টাকা নেন রেলের ওই শীর্ষ আধিকারিকরা। আর এই টাকার বিনিময়ে প্রশ্নপত্র ফাঁস করা হয় বলেও দাবি। শুধু তাই নয়, তদন্তে নেমে হাতে লেখা একাধিক প্রশ্নপত্র, প্রশ্নের জেরক্স সহ একাধিক নথি উদ্ধার করা হয় তদন্তকারী আধিকারিকরা।
এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়। তাৎপর্যপূর্ণ ভাবে এই ঘটনার পরেই কড়া ব্যবস্থা নিল ভারতীয় রেল। জানা জাচ্ছে, রেলওয়ে নিয়োগ বোর্ড (আরআরবি)-কে সমস্ত বিভাগীয় পদোন্নতির পরীক্ষা আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications