ব্যর্থ হল সমস্ত চেষ্টা, কাজে আসল না আধুনিক প্রযুক্তিও! অভিশপ্ত টানেলেই 'সমাধি' আট শ্রমিকের
Telangana Tunnel Collapse: ব্যর্থ হল সমস্ত প্রচেষ্টা। বাঁচানো সম্ভব হল না টানেলে আটকে থাকা আট শ্রমিককে। গত কয়েকদিন আগে তেলেঙ্গানার শ্রীশৈলম টানেল ধসে (Srisailam Left Bank Canal (SLBC) পড়ার ঘটনা ঘটে। আর তাতে আট শ্রমিক আটকে পড়ে। গত কয়েকদিন ধরে লাগাতার তাঁদের উদ্ধারের চেষ্টা চালায় বিপর্যয় বাহিনী। কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়েছে বলে জানা যাচ্ছে।
যা খবর, টানেলের (Telangana SLBC Tunnel Collapse) মধ্যে আটকে পড়া সমস্ত শ্রমিকেরই মৃত্যু হয়েছে। এরপরেই সমস্ত উদ্ধারকাজ আপাতত বন্ধ রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। আর এই তথ্য সামনে আসতেই শোকের ছায়া সে রাজ্যে। গত শনিবার সকালে তেলেঙ্গানার নগরকুরনুলে র শ্রীশৈলম টানেলের (Telangana Tunnel Collapse) মধ্যে লিকেজের সমস্যা ধরা পড়ে।

আর তা সারাই করতে ময়দানে নামেন একদল শ্রমিক। জানা যায়, কাজ করার সময় অভিশপ্ত ওও টানেলের (Telangana Tunnel Collapse) একটা অংশে হঠাত করেই ধস নামে। সুড়ঙ্গের প্রায় ১৪ কিলোমিটার ভিতরে সেই ধস নামে।
টানেলটি বেশিদিন খোলা হয়নি। এর মধ্যে সমস্যা ধরা পড়ে। আর তা ঠিক করতে গিয়েই আটজন আটকে পড়েন বলে জানা যায়। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, টানেলের উপরের ১০ মিটার অংশ হঠাত করেই ভেঙে পড়ে। এরপরেই উদ্ধারকাজে নামে স্থানীয় উদ্ধারকারী দল। ক্রমশ জটিল হতে শুরু করে পরিস্থিতি। রাতারাতি সেনা, এনডিআরএফ, নেভির সাহায্য চাওয়া হয়। এমনকি র্যাট হোল মাইনার'দেরও ডাকা হয়।
যৌথভাবে টানেল থেকে আট শ্রমিককে বের করার চেষ্টা শুরু হয়। কিন্তু বারবার সব চেষ্টাই ব্যর্থ হয়। শ্রমিকদের উদ্ধারে আধুনিক প্রযুক্তিরও সাহায্য নেওয়া হয়। বিপর্যয়ের সামনে কাজে আসেনি আধুনিক প্রযুক্তিও। তাল হাল ছাড়া হয়নি। চেষ্টা চলেছে। সময় যত গড়িয়েছে একই সঙ্গে বেড়েছে উৎকণ্ঠাও।
সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, টানেলের (SLBC tunnel project) মধ্যে আটকে থাকা ৮ জনেরই মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৬ জন শ্রমিক এবং দুজন শ্রমিক আছে বলে খবর। দেহগুলি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বিপর্যয় বাহিনী।
-
বসন্তে ঝড় বৃষ্টি, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি, উত্তরবঙ্গেও সতর্কতা -
ব্রিগেডে মোদীর সভায় ১ লক্ষ কর্মীর জন্য বিশেষ খাবারের আয়োজন -
দোরগোড়ায় পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট! এই সময়ের মধ্যেই নির্ঘণ্ট প্রকাশের সম্ভাবনা, কয় দফায় ভোট? জানুন বিস্তারিত -
যুদ্ধের আঁচ ঘরে ঘরে! রান্নাঘর থেকে বাথরুম, বাড়তে পারে একাধিক নিত্যপণ্যের দাম, তালিকায় কী কী? জেনে নিন -
গিরিশ পার্কে উত্তেজনা, মন্ত্রী শশী পাঁজার বাড়ি ঘিরে ইটবৃষ্টি, তৃণমূল বিজেপি তরজা চরমে -
মোদীর সভার জন্য সব পথ মিশছে ব্রিগেডে, লাখ পাঁচেক জনসমাগমের আশায় বিজেপি নেতৃত্ব -
বছরে ৪.৮ লাখ আয় গৃহকর্মীর! তবে কী আইটি ফ্রেশারদের থেকেও বেশি রোজগার? প্রশ্নে সোশ্যাল মিডিয়ায় নতুন বিতর্ক -
'এবার আর কেউ তৃণমূলকে বাঁচাতে পারবে না'! সন্দেশখালি, আরজি কর-কাণ্ড তুলে ব্রিগেড থেকে তোপ মোদীর, আর কী বললেন? -
স্বস্তির খবর! হরমুজ প্রণালী পারের অনুমতি পেল দুই ভারতীয় LPG জাহাজ, কাটতে পারে রান্নার গ্যাস সঙ্কট -
ব্রিগেডে মোদীর সভা ঘিরে কড়া নিরাপত্তা, ৩০০০ পুলিশ মোতায়েন, ড্রোন ছাড়াই তৈরি বিশেষ সুরক্ষা বলয় -
পাঁচ বছর পর ব্রিগেডে প্রধানমন্ত্রী, রাজনীতির কেন্দ্রে ২০২৬ এর রণকৌশল -
অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূলকে তোপ মোদীর, রাজ্যে ক্ষমতায় এলে কোন দুই বিষয়ে জোর?












Click it and Unblock the Notifications