নজরে সন্দেহভাজন গাড়ি, কাঠুয়ায় জারি হাই এলার্ট
নজরে সন্দেহভাজন গাড়ি, কাঠুয়ায় জারি হাই এলার্ট
কাঠুয়ায় জারি হল হাই এলার্ট। পাশাপাশি সাম্বা এবং জম্মুতেও জারি হয়েছে হাই এলার্ট। জানা গিয়েছে মধ্যপ্রদেশের নম্বরযুক্ত একটি সন্দেহভাজন গাড়ি নজরে আসে নিরাপত্তারক্ষীদের। গাড়িতে দুই তিন জনকে দেখা যায়। কাঠুয়া থেকে জম্মুর দিকে যাচ্ছিল এই গাড়িটি। সমস্ত থানার পুলিশকে ওই সন্দেহভাজন গাড়িটিকে খোঁজার জন্য সতর্ক করে দেওয়া হয়েছে।

গত বছর কাশ্মীরে পুলিশের বাসে জঙ্গি হামলায় তিনজন নিহত হন আহত হন ১১। এই শীতকালেই ২০১৯ সালে ঘটে গিয়েছিল ভয়ঙ্কর জঙ্গি হামলা। ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সেনা ট্রাকে হামলা হয়। মারা গিয়েছিলেন ৪৫ জন সেনা।
সেদিন কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ২৫০০ সিআরপিএফ কর্মী নিয়ে জম্মু থেকে শ্রীনগরের যাচ্ছিল কনভয়। রাস্তায় ২২ বছর বয়সী আত্মঘাতী জঙ্গী আদিল আহমেদ বেলা তিনটের দিকে একটি মারুতি ঢুকিয়ে দিয়েছিল কনভয়ের মধ্যে। তাতেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যায় সিআরপিএর সদস্যদের বাস। সেকেন্ডে নিহত হয়েছিল ৪০ জওয়ান। প্রশাসনের কথায় উপত্যকার ৩০ বছরের সবথেকে ভয়াবহ ঘটনা ছিল । পুলওয়ামার জঙ্গি হামলার বদলা নিতেই ভারত বালাকোটে এয়ার স্ট্রাইক চালিয়েছিল।
পুলওয়ামা হামলার প্রায় ১২ দিন পর ভারত পাকিস্তানের বালাকোটে এয়ারস্ট্রাইক চালিয়েছিল। ভারতের দাবি বিমান হামলায় তছনছ করে দেওয়া হয়েছিল সীমান্ত লাগোয়া জইস ই মহম্মদের ঘাঁটি। পাল্টা পাকিস্তানের হামলা প্রতিহত করতে ভারত উপত্যকার নিরাপত্তা আরও বাড়িয়েছিল। মোতায়েন করা হয়েছিল কয়েক হাজার সেনা।
প্রথমে অস্বীকার করলেও পরে পাকিস্তানের সন্ত্রাসবাদী জঙ্গি সংগঠন জইস ই মহম্মদ। হামলায় ব্যবহৃত জিনিসগুলি থেকে পাওয়া গিয়েছ তারমধ্যে ছিল অ্যামোনিয়াম নাইট্রেট, নাইট্রোগ্লিসারিন, অরডিএক্স। তদন্তে নিহত আত্মঘাতী জঙ্গির সঙ্গে তার বাবার ডিএনও মিলিয়ে দেখা গেছে। ঘটনার তদন্তের দায়িত্ব ছিল জাতীয় তদন্ত সংস্থার হাতে। হামলার জন্য ব্যবৃত গাড়িটিরও ফরেনসিক হয়েছিল। ২০২০ সালে পুলওয়ামা হামলায় জড়িত জইশ ই মহম্মদের এক অপারেটরকে গ্রেফতার করা হয়েছিল।












Click it and Unblock the Notifications