Heavy Rain Alert: ভারী বৃষ্টির পূর্বাভাস, ৩০-৩৫ কিমি বেগে বইতে পারে ঝড়ও! জারি লাল সতর্কতা
Heavy Rain Alert: আগামী ২৪ ঘণ্টায় দিল্লি-এনসিআর (Delhi Rain) সহ একাধিক জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিল মৌসম ভবন। বুধবার বিকেলের পর থেকে রাজধানীতে পরিস্থিতি বদলাতে শুরু করেছে। বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। তবে আগামী কয়েক ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পরিমান আরও বাড়বে
এমনটাই পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। এমনকি লাল সতর্কতাও (Red Alert) জারি করা হয়েছে। সেই মতো সে রাজ্যের জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত আধিকারিকদের সতর্ক করা হয়েছে বলে খবর। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, দিল্লি-এনসিআর সহ নয়ডা, গুরগাও, গাজিয়াবাদ সহ বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টি (Heavy Rain Alert) হবে।

কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস (Heavy Rain Alert) দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে। এমনকি প্রতি ঘন্টায় ৩০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওড়া বইতে পারে বলেও এদিন পূর্বভাস দেওয়া হয়েছে। এই অবস্থায় আজ বুধবার রাত ৯টা পর্যন্ত লাল সতর্কতা জারি করা হয়েছে বলে জানা গিয়েছে।
বলে রাখা প্রয়োজন, বুধবার সন্ধ্যার দিল্লির হঠাত বৃষ্টিতে একাধিক জায়গায় জল জমে গিয়েছে। তীব্র যানজট তৈরি হয়েছে রাজধানীর বিভিন্ন অংশে। শুধু তাই নয়, সংসদ ভবন সহ একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় জল জমে গিয়েছে বলে জানা যাচ্ছে।
#WATCH | Delhi: Heavy rain lashes parts of the national capital; visuals from Parliament. pic.twitter.com/51X7uu3wAO
— ANI (@ANI) July 31, 2024
বলে রাখা প্রয়োজন, মঙ্গলবার দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি। শুধু তাই নয়, চলতি মাস অর্থাৎ জুলাই'য়ে এটাই ছিল সর্বোচ্চ তাপমাত্রা। আজ বুধবার সকাল থেকেও প্রচন্ড গরম ছিল রাজধানী সহ বিভিন্ন অংশে। এই অবস্থায় প্রবল বৃষ্টী কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে।
অন্যদিকে বাংলাতেও ঝড়-বৃষ্টি চলছে। বুধবার দক্ষিণবঙ্গ জুড়ে মাঝে মধ্যে ভারী বর্ষণ (Heavy Rain Alert) হয়েছে। তবে তা টানা বর্ষণ ছিল না। এদিন আবহাওয়া দফতরের তরফে দক্ষিণবঙ্গের সাত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
#WATCH | Delhi: Rain lashes parts of the national capital; visuals from Pant Marg pic.twitter.com/azbnVSR5Fh
— ANI (@ANI) July 31, 2024
আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা পুরুলিয়া, সাগরদ্বীপ হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে ঝাড়খণ্ডের ওপরে থাকা ঘূর্ণাবর্তটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে অবস্থান করছে। যে কারণে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এর মধ্যে তিন জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। সাবধান করা হয়েছে সমস্ত জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মী এবং আধিকারিকদের।
-
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন












Click it and Unblock the Notifications