সংসদে ডেপুটি স্পিকারের পদ: তৃণমূলের বাজি অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টির এই সাংসদ
লোকসভার ডেপুটি স্পিকারের পদ দাবি করে, বিরোধী ইন্ডিয়া ব্লক স্পিকার নির্বাচনে প্রার্থী দেয়। যদি বিজেপির তরপে সেই সময় জানানো হয়েছিল দুটোর প্রেক্ষিত ভিন্ন। শেষ পর্যন্ত ধ্বনি ভোট দ্বিতীয়বারের জন্য স্পিকার নির্বাচিত হয়েছেন ওম বিড়লা। তবে কেন্দ্রের তরপে এখনও ডেপুটি স্পিকারের জন্য কোনও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।
ডেপুটি স্পিকারের পদ বিরোধীদের দেওয়ার রেওয়াজ থাকলেও বিভিন্ন সময়ে তা সরকারের শরিক দলগুলির সাংসদদেরও দেওয়া হয়েছে। তকবে ১৭ তম লোকসভায় ডেপুটি স্পিকারের পদটি শূন্য ছিল।

- তৃণমূলের বাজি অবধেশ প্রসাদ
সূত্রের খবর, তৃণমূল কংগ্রেস এদিন কেন্দ্রের কাছে সমাজবাদী পার্টির ফৈজাবাদের সাংসদ অবধেশ প্রসাদকে ডেপুটি স্পিকার করার দাবি করেছে। প্রসঙ্গত ফৈজাবাদের মধ্যেই পড়ে অযোধ্যা। যেখানে রামমন্দিরের উদ্বোধন ওই আসনকে এবারের মতো বিজেপির দিকে আনতে পারেনি।
সূত্রের আরও খবর, ফৈজাবাদ থেকে নির্বাচিত দলিত অবধেশ প্রসাদকে ডেপুটি স্পিকার করার প্রস্তাব দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- কেন অবধেশ প্রসাদ
অবধেশ প্রসাদ ফৈজাবাদ আসনে বিজেপির লাল্লু সিংকে ৫০ হাজারের বেশি ভোটে হারিয়ে দিয়েছেন। এই ঘটনায় বিরোধীরা বিজেপিকে কটাক্ষ করে বলেছে, লোকসভা নির্বাচনের আগে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করার পরেও বিজেপি আসনটি ধরে রাখতে পারল না। এছাড়াও অবধেশ প্রসাদ একজন দলিত হয়েও সাধারণ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছেন।
- ডেপুটি স্পিকারের ক্ষমতা
লোকসভায় একজন ডেপুটি স্পিকারের আইনি ক্ষমতা স্পিকারের মতোই। মৃত্যু, অসুস্থতা কিংবা অন্য কোনও কারণে স্পিকার অনুপস্থিত থাকলে ডেপুটি স্পিকার প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করেন।
- ডেপুটি স্পিকারের দাবি করেছিল জেডিইউ-টিডিপি
ইতিমধ্যেই সরকারে বিজেপির শরিক জেডিইউ এবং টিডিপির তরফে ডেপুটি স্পিকার পদের জন্য বিজেপির কাছে দরবার করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ডেপুটি স্পিকারের পদ নিয়ে ইতিমধ্যে দুই শরিকের সঙ্গে আলোচনাও করেছেন বলে সর্বভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এব্যাপারে বিজেপি কোনও চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও, শরিকদের হাতে ডেপুটি স্পিকারের পদ তুলে দেওয়ার ব্যাপারে বিবেচনা করছে বলে সূত্রের খবর।
২০১৪ ও ২০১৯-এর তুলনায় লোকসভায় যেমন বিজেপির শক্তি কমেছে, ঠিক তেমনই এনডিএ-র শক্তিও কমেছে। শক্তি বেড়েছে বিরোধীদের। তারা এবার পেয়েছে ২৩৩ আসন। এই পরিস্থিতিতে বিজেপি আদৌ যে বিরোধীদের ডেপুটি স্পিকার পদের দাবিতে রাজি হবে না, তা মোটামুটি পরিষ্কার।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications