প্রথম দফাতেই ৫০ আসন পাবে সপা আরএলডি জোট, দাবি অখিলেশের

প্রথম দফাতেই ৫০ আসন পাবে সপা আরএলডি জোট, দাবি অখিলেশের

সমীক্ষা একরকম কথা বলছে। তবে এসব তত্বকে উড়িয়ে দিয়েছেন অখিলেশ যাদব। তিনি বলছেন সপা আরেলডি জোট উত্তরপ্রদেশ নির্বাচনের প্রথম দফাতেই ৫০ টি আসন পাবে। এই ফর্ম ধরে রাখলে সাত দফার নির্বাচনে ৩৫০ আসন জিততে পারে।

 প্রথম দফাতেই ৫০ আসন পাবে সপা আরএলডি জোট, দাবি অখিলেশের

প্রথম দফায় ৫৮ টি আসনে ভোট গ্রহণ হবে। ১০ ফেব্রুয়ারি হবে এই ভোট। তাতেই ৫০ টি আসন পেয়ে যাবে বলে দাবি করছে টিম অখিলেশ যাদব। তিনি বলেছেন, রাজ্যের মানুষ পরিবর্তন চাইছে। উন্নয়ন চাইছে। তাই তারা সপা আরএলডি জোটকে ভোট দেবেন। বিজেপির অবস্থা খারাপ। অন্যান্য সময় যে সব বড় নেতারা।হেলিকপ্টার ছাড়া কোথাও যান না, আজ তারা ওলিগলি যাচ্ছেন মানুষের মন পেতে। আমরা যে সব প্রতিশ্রুতি দিয়েছি তা ভোটে জিতলে করবোই। আগেও অমাদের দল এই কাজ করেছে। অখিলেশ বলেছেন, কোনও উন্নয়নের কথা বলে বিজেপি নির্বাচনে লড়তে নেমেছে। তাদের রাজ্যে মূল্যবৃদ্ধি এবং বেকারত্ব এসব নিয়ে কোনও উত্তর নেই ওদের কাছে।

তিনি বলেছেন , রাজ্যের শাসন ব্যবস্থা , মহিলাদের সুরক্ষা তলানিতে এসে ঠেকেছে। লখিমপুর খেরি এবং হাথরস কাণ্ড এর অন্যতম বড় প্রমাণ। তিনি বলেছেন, 'আমার কথা মানতে হবে না। এনসিআরবি তথ্য সেই কথাই বলছে। মহিলাদের উপর এই যে এত অন্যায় অত্যাচার হচ্ছে তাতে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া দেখেছেন? উনি নির্বিকার থাকেন। মহিলাদের সাহায্যের জন্য হেল্পলাইন ১০৯০ কেও বন্ধ করে দিয়েছে সরকার। এর অর্থ আশা করি সবাই বুঝতে পারছে।' তিনি এও দাবি করেছেন বিজেপি আগে থেকেই জানত এবারের নির্বাচনের প্রচার ডিজিটাল পদ্ধতিতে হবে। ইলেকশন কমিশন ঠিক করার আগেই তারা সেটা জানত। তাঁর দাবি, না হলে কীভাবে এত দ্রুত ডিজিটাল প্রচারের পদ্ধতি তৈরি হয়ে যায়? এটা ১০ দিনের মধ্যে তৈরি করে ফেলা কার্যত অসম্ভব।

সমীক্ষা বিজেপির হয়েই কথা বলছে। এই প্রসঙ্গে অখিলেশ বলেছেন সাধারণ মানুষ বিজেপি প্রার্থীদের ঘেরাও করছে, প্রতিবাদ করছে অথচ সমীক্ষা বলছে বিজেপি জিতবে। তবে এসব সমীক্ষা মানুষের বিজেপির প্রতি বিতৃষ্ণাকে পরিবর্তন করে দিতে পারবে না। মানুষ সাড়ে চার বছর ধরে বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+