উন্নাওকাণ্ডের প্রতিবাদে বিধানসভার বাইরে ধরনা অখিলেশের, দাবি করলেন যোগীর পদত্যাগ
উন্নাও কাণ্ডের প্রতিবাদে উত্তরপ্রদেশ বিধানসভার বাইরে ধরনায় বসেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। সাংবাদিকদের তিনি বলেন, 'এই ঘটনাটি অত্যন্ত লজ্জার। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। এটা গণতন্ত্রের একটি কালো দিন। রাজ্যে বিজেপি সরকারের সময় এই ঘটনা অবশ্য এটাই প্রথম না। এরকম ঘটেই চলেছে হর হমেশা। বিধানসভায় আমাদের মুখ্যমন্ত্রী বলেন অপরাধীও ঠোক দিয়া যায়গা। কিন্তু আমাদের মেয়েকে বাঁচাতে অসমর্থ এই সরকার।'
|
যোগীর পদত্যাগের দাবি
এরপর তিনি অভিযোগ সরাকরকে তোপ দেগে বলেন, যত দিন যোগী আদিত্যনাথ এই রাজ্যের মুখ্যমন্ত্রী থাকবে, ততদিন এই রাজ্যে এরকমই চলবে। আমরা মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্র সচিপ ও ডিজিপির পদত্যআগের দাবি জানাচ্ছি। আমরা আগামীকাল উন্নাও কাণ্ডের প্রতিবাদে এক শোকসভা করব।

সংসদে অধীরও সরকারকে আক্রমণ করেছিলেন
এর আগে উন্নাও নিয়ে সংসদে সরব হয়েছিলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরীও। বিজেপি সরকারকে আক্রমণ করে অধীর আজ বলেন, 'দেহের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছে উন্নাওয়ের নির্যাতিতার। এই দেশে এটা কী হচ্ছে? আমাদের সরকার সরকার রাম মন্দির তৈরিতে ব্যস্ত, ওদিকে সীতা মাকে জ্যান্ত পুড়িয়ে দেওয়া হচ্ছে। এত সাহস অপরাধীরা কী করে পায়?'

শুক্রবার রাতে দিল্লির হাসপাতালে মারা যান নির্যাতিতা
এদিকে শুক্রবার রাতে দিল্লির হাসপাতালে মারা যান নির্যাতিতা। হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে গত রাতে মারা গেলেন উন্নাও ধর্ষণকাণ্ডের নির্যাতিতা তরুণী। সন্ধে থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। রাত ১১টা ১০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হন তিনি। বাঁচানোর চেষ্টা সত্ত্বেও রাত ১১টা ৪০ মিনিটে তাঁর মৃত্যু হয়।

জ্বালিয়ে দেওয়া হয় নির্যাতিতার শরীর
গত বছরের ডিসেম্বরে গণধর্ষণের শিকার হয়েছিলেন উন্নাওয়ের ২৩ বছরের তরুণী। বৃহস্পতিবার রায়বরেলির আদালতে মামলার শুনানিতে যোগ দিতে যাওয়ার সময় উন্নাওয়ের সিন্দুপুর গ্রামের বাইরে ৫ জন তাঁর উপর হামলা চালায় বলে অভিযোগ। তাঁকে প্রচণ্ড মারধর করা হয়, ছুরি মারা হয়, তারপর জ্বালিয়ে দেওয়া হয় শরীর।

চিকিৎসার জন্য দিল্লিতে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি
এই ঘটনায় অভিযুক্তদের মধ্যে দুজন ধর্ষণকারীও ছিল বলে অভিযোগ। বাঁচার প্রবল চেষ্টায় সেই অবস্থাতেই এক কিলোমিটারের বেশি ছুটে আসেন মেয়েটি। অবশেষে একজনকে দেখতে পেয়ে সাহায্য চান। ৯০ শতাংশ পুড়ে যাওয়া অবস্থায় লখনউয়ের হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। এরপর শ্যামাপ্রসাদ মুখার্জি সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি অবনতী হতে এয়ারলিফ্ট করে নিয়ে আসা হয় দিল্লির সফদরজঙ্গ হাসপাতালে।
-
টানা দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ জিতল মেন ইন ব্লু! মোটা অঙ্কের পুরস্কার পেল ভারত, কোন দল কত টাকা পেল? জানুন -
বসন্তের শুরুতেই বৃষ্টির ইঙ্গিত! এই সমস্ত জায়গাগুলিতে জারি হলুদ সতর্কতা, কী জানাচ্ছে হাওয়া অফিস? -
শিলিগুড়িতে রাষ্ট্রপতির সফরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ! এবার মুখ্যসচিবের কাছে জবাব চাইল কেন্দ্র -
৬৩ লক্ষ নাম বাদ নিয়ে তোলপাড় রাজনীতি! SIR তালিকার বিতর্কের মাঝে আজই বাংলায় আসছে কমিশনের ফুল বেঞ্চ -
ভোটের প্রতিশ্রুতি পূরণে নতুন উদ্যোগ, বাংলাদেশে ইমাম, পুরোহিত ও যাজকদের জন্য মাসিক ভাতা চালুর ঘোষণা -
'নোংরা রাজনীতি আর ঔদ্ধত্যই একদিন তৃণমূলকে শেষ করবে', রাষ্ট্রপতির অপমানে প্রধানমন্ত্রী মোদীর নিশানায় ঘাসফুল শিবির -
ভোট ঘিরে কমিশনের সঙ্গে বৈঠক! SIR ইস্যুতে ক্ষোভ বামেদের, কী কী অভিযোগ ও দাবি তুলল বিরোধীরা? -
'সুপ্রিম কোর্টে গিয়েছেন যখন…'! জ্ঞানেশের মন্তব্যে ক্ষোভ, পাল্টা জবাব দিলেন চন্দ্রিমা, কী বললেন? -
নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই নজির গড়ে টি২০ বিশ্বকাপ দখলে রাখল ভারত, সব বিভাগে ধরাশায়ী নিউজিল্যান্ড -
'আমাকে বলছেন ডোন্ট শাউট'! জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকের পর কী বললেন তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্য? -
শেয়ার বাজারে বড় ধস! এক ধাক্কায় বেড়ে গেল তেলের দাম, কত? চাপে বিনিয়োগকারীরা -
১৮-র নীচে সোশ্যাল মিডিয়ায় কড়া নজরদারি! তিনটি পৃথক বয়সের জন্য আলাদা নিয়ম, কী পরিকল্পনা কেন্দ্রের?












Click it and Unblock the Notifications