সেপ্টেম্বর-অক্টোবরেই আসছে থার্ড ওয়েভ, জানিয়েও স্কুল খোলা নিয়ে পরামর্শ দিলেন AIMS প্রধান
সেপ্টেম্বর-অক্টোবরেই আসছে থার্ড ওয়েভ, জানিয়েও স্কুল খোলা নিয়ে পরামর্শ দিলেন AIMS প্রধান
বলা হচ্ছিল সেপ্টেম্বর মাসেই করোনা ভাইরাসের থার্ড ওয়েভ ধাক্কা দেবে ভারতে। সেরো সার্ভের রিপোর্ট প্রকাশ্যে আসার পর এইমস(AIMS) প্রধান ডাক্তার রণদীপ গুলেরিয়া দাবি করেছেন সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যেই ভারতে করোনা ভাইরাসের থার্ড ওয়েভ চরমে উঠবে। তার মধ্যেই তিনি আবার স্কুল খোলার পরামর্শ দিয়েছেন।

সেপ্টেম্বর অক্টোবরেই আসছে থার্ড ওয়েভ
করোনার তৃতীয় তরঙ্গ নিয়ে আগে থেকেই তৎপর কেন্দ্র। ইতিমধ্যেই এইমস প্রধান রণদীপ গুলেরিয়া দাবি করেছেন ভারতে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যেই করোনার থার্ড ওয়েভ পিক নেবে। অর্থাৎ সংক্রমণ বাড়তে শুরু করবে। ৪ লক্ষ থেকে ৩০ হাজারে নেমেছে দেশের দৈনিক করোনা সংক্রমণ। কিন্তু সেটা আবার বাড়তে শুরু করবে অগস্টা মাসের শেষ থেকে।

কোন কারণে সংক্রমণ বৃদ্ধি
রণদীপ গুলেরিয়া দাবি করেছেন করোনার সংক্রমণ কমতেই মানুষ বেরোতে শুরু করেছে। পর্যটন কেন্দ্রগুলিতে মানুষ ভিড় করতে শুরু করছেন। সামনেই আসছে উৎসবের মরশুম। তাতেই দোকানে বাজারে বাড়বে মানুষের ভিড়। লকডাউন উঠে গিেয়ছে দেশের একাধিক শহরে। গত পরিসংখ্যান যে গতিতে এগোচ্ছে তাতে ধাপে ধাপে এই কারণ গুলির জন্যই করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছিল।

স্কুল খোলা উচিত
কয়েকদিন আগেই আইসিএমআরের পক্ষ থেকে বলা হয়েছিল স্কুল খোলা উচিত। সেরো সার্ভেতে দেখা গিয়েছে ৫০ শতংশ শিশুর শরীরে করোনা অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছে। বাকি যাঁরা করোনা আক্রান্ত হয়েছে সেই শিশুদের উপসর্গ িছল খুবই সামান্য। মোটের উপরে করোনা প্রতিরোধে যথেষ্ট সক্ষম শিশুরা। কাজেই স্কুল খোলায় কোনও সমস্যা নেই। উল্টে শিশুদের পড়াশোনায় যে ক্ষতি হচ্ছে গত ১৮ মাস ধরে সেটা অনেকটাই কমবে। কারণ সব শিশুর কাছে এখনও স্মার্টফোন নেই। এমনই মন্তব্য করেছেন আইসিএমআর প্রধান। তবে স্কুল ধাপে ধাপে খোলার পরামর্শ দিয়েছেন তিনি।

৬৭ শতাংশের শরীরে অ্যান্টিবডি
আইসিএমআরের সেরো সার্ভে বলছে দেশের ৬৭ শতাংশ মানুষের শরীরে করোনার অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছে। ৪০ শতাংশ মানুষকে নিয়ে চিন্তা রয়েছে। তবে করোনা টিকাকরণ ঠিক পথে এগোলে অনেকটাই আয়ত্তে থাকবে পরিস্থিতি। সেকেন্ড ওয়েভের মতো ভয়াবহ সংক্রমণ দেখা দেবে না।












Click it and Unblock the Notifications