৪ বছর পর শাপমুক্তি, আজ জেল থেকে ছাড়া পাচ্ছেন জয়ললিতার ঘনিষ্ঠ সহযোগী শশীকলা
৪ বছর পর শাপমুক্তি, আজ জেল থেকে ছাড়া পাচ্ছেন জয়ললিতার ঘনিষ্ঠ সহযোগী শশীকলা
চার বছর পর অবশেষে আজ জেল থেকে মুক্তি পেতে চলেছেন জয়ললিতার ঘনিষ্ঠ সহযোগী ভিকে শশীকলা। বেঙ্গালুরুর পারাপ্পানা অগ্রহারা কারাগারে বন্দি ছিলেন তিনি। করোনা আক্রান্ত হওয়ায় তাঁকে হাসপাতালে রাখা হবে বলে জানা গিয়েছে। হাসপাতাল থেকেই তাঁর মুক্তির যাবতীয় কাগুজে কর্মকাণ্ড করা হবে বলে জানা গিয়েছে। তবে কখন তাঁকে মুক্তি দেওয়া হবে তা এখনও স্পষ্ট করে জানানো হয়নি। তবে উত্তেজনা ছড়াতে পারে এই আশঙ্কায় বেঙ্গালুরু ও চেন্নাইয়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

জয়ললিতার ঘনিষ্ঠ সহযোগী থাকার সময় বিপুল পরিমাণ আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এমনকী জয়ললিতার মৃত্যুর ক্ষেত্রেও তাঁর হাত রয়েছে বলে অভিযোগ করা হয়েছিল। জয়ললিতাকে বিষ দিয়ে হত্যা করা হয়েছিল শশীকলার মদতেই এমনই অভিযোগ করা হয়েছে। গত বুধবার থেকে জেলের ভেতরেই করোনা ভাইরাসে আক্রান্ত হন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। এখন হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
শশীকলার ভাইপো টিটিভি দিনকরণ জানিয়েছেন চিকিৎসকের পরামর্শ মেনেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে। ২০১৭ সালে শশীকলার বিরুদ্ধে ৬৬ কোটি টাকা আয় বহির্ভুত সম্মতি রাখার অভিযোগে মামলা দায়ের করা হয়। তারপরেই চার বছরের কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছিল। তারপর থেকে জেলেই ছিলেন তিনি। জেলে থাকাকালীন শশীকলাকে ভিভিআইপি সুবিধা দেওয়া হচ্ছিল বলে অভিযোগ করেছিলেন এডিএমকের বিরুদ্ধ গোষ্ঠীর নেতারা।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications