Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Lok Sabha Election 2024: বিজেপির সঙ্গে পথ চলা শেষ এআইএডিএমকের! তামিলনাড়ুতে একলা চলো

কর্নাটকে জেডিএসের সঙ্গে গাঁটছড়া বাঁধার পরই জোটছিন্ন হল তামিলনাড়ুর এআইএডিএমকে-র সঙ্গে। লোকসভা নির্বাচনে একদিকে যখন এনডিএ শক্তি বাড়ল, অন্যদিকে জোর ধাক্কা খেল বিজেপি। দক্ষিণের প্রতিবেশী দুই রাজ্যে দেখা গেল দুই ভিন্ন চিত্র।

ইন্ডিয়া জোটের পাল্টা বিজেপি ৩৮-৪০ দলকে নিয়ে নতুন এনডিএ গড়ার কথা জানিয়েছে। এই অবস্থায় তাদের জোটসঙ্গী এআইএডিএমকেই বেঁকে বসেছিল। এবার তারা সরকারিভাবে জানিয়ে দিল বিজেপির সঙ্গে আর জোট নয়। তারা সাফ জানিয়ে দিল এই মুহূর্তে বিজেপির সঙ্গে কোনও জোট নেই তাদের।

Lok Sabha Election 2024

সোমবার এআইএডিএমকে আনুষ্ঠানিকভাবে বিজেপির সঙ্গে জোট ছিন্ন করে এনডিএ থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তাব পাস করেছে। তামিলনাড়ুর এআইএডিএমকে লোকসভা নির্বাচনের কয়েক মাস আগে বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল।

চেন্নাইতে দলের প্রধান কার্যালয়ে সংসদ সদস্য, বিধায়ক এবং জেলা প্রধানদের একটি সভায় সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব পাস হওয়ার পরে এআইএডিএমকে সহকারী সাধারণ সম্পাদক কেপি মুনুসামি আনুষ্ঠানিক ব্রেক আপের কথা ঘোষণা করেন। এই খবরে দলীয় কর্মীরা অকাল হোলি ও দেওয়ালিতে আনন্দ উদযাপন করেন।

শনিবার দিল্লিতে একটি বৈঠকে উভয় দলের সম্পর্ক পুনরুজ্জীবিত করার একটি শেষ প্রচেষ্টা চালানো হয়েছিল। দক্ষিণ ভারতীয় দলটি তাদের দাবিতে অটল ছিল। বিজেপির তামিলনাড়ুর প্রধান কে আন্নামালাই প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সিএন আন্নাদুরাই সম্পর্কে মন্তব্যের জন্য ক্ষমাও চান। কিন্তু যে তার ছিঁড়ে গিয়েছিল, তা আর জোড়া লাগল না।

এআইএডিএকের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, "আন্নামালাই বিজেপির রাজ্য সভাপতি হওয়ার জন্য অযোগ্য। তিনি নিজেকে প্রজেক্ট করার জন্য প্রয়াত নেতাদের সম্পর্কে খারাপ কথা বলেন।" পার্টি আইকন জয়ললিতা সম্পর্কে রাজ্য বিজেপি প্রধানের মন্তব্যের উদ্ধৃতি দিয়ে এআইএডিএমকে নেতা জয়কুমার বলেন জোটকে ভাঙার পর্যায়ে নিয়ে এসেছিল বিজেপিই।

এআইএডিএমকে এদিন বলেন, "আমরা নির্বাচনের আগে জোটের বিষয়ে সিদ্ধান্ত নেব।" এআইএডিএমকে নেতা ডি জয়কুমার বলেছেন, তিনি এই বিষয়ে দলের অবস্থানের কথা তুলে ধরেছেন। বিজেপির শীর্ষ সূত্র অবশ্য জানিয়েছে বিষয়টি সমাধান করার কথা ভাবা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+