সরকারি কর্মীদের জন্য সুখবর! ডিএ বেড়ে হল ১৭ শতাংশ
কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশন ভোগীদের জন্য সুখবর। তাদের জন্য ৫ শতাংশ ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।
কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশন ভোগীদের জন্য বড় সুখবর। তাদের জন্য ৫ শতাংশ ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই মহার্ঘ্য ভাতা বৃদ্ধির ফলে দেশব্যাপী প্রায় এক কোটি বারো লক্ষ মানুষ উপকৃত হবেন। ২০১৯-র জুলাই থেকে এই বৃদ্ধি কার্যকর হবে বলে জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত
প্রধানমন্ত্রীর নেতৃত্বে হওয়া কেন্দ্রীয় ক্যাবিনেটের বৈঠকে এই ডিএ বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। মূল্যবৃদ্ধির ফলে মহার্ঘ্য ভাতার এই বৃদ্ধি। এই সিদ্ধান্তের ফলে সরকারি রাজকোষ থেকে বছরে প্রায় ১৬ হাজার কোটি বাড়তি খরচ হবে।

ডিএ বেড়ে হল ১৭ শতাংশ
এর আগে থেকে বেসিক পে/পেনশনের ওপর ১২ শতাংশ করে মহার্ঘ্য ভাতা পাচ্ছিলেন কেন্দ্রীয় কর্মী এবং পেনশন ভোগীরা। এবার তার সঙ্গে যুক্ত হল আরও ৫ শতাংশ। মোট হল ১৭ শতাংশ।

লাগু জুলাই থেকে, হাতে নভেম্বরে
২০১৯-র জুলাই থেকে এই ডিএ বৃদ্ধি কার্যকর হবে বলে জানানো হয়েছে। অক্টোবরের বেতন কিংবা পেনশন হাতে পাওয়া সময় অর্থাৎ নভেম্বর থেকে তা হাতে আসবে।












Click it and Unblock the Notifications