Amrit Bharat Train: অনেক হয়েছে বন্দে ভারত, এবার আসছে ৫০ টি অমৃত ভারত ২.০ ট্রেন! অবাক হবেন সুবিধা জানলে
Amrit Bharat Train: তৈরি হবে ৫০টি নতুন অমৃত ভারত ট্রেন। বছরের শুরুতেই বড় ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) । আইসিএফ বা ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে তৈরি করা হবে এই ট্রেনগুলি। আগামী ২ বছরের মধ্যে ট্রেন তৈরি করা হবে বলে জানা গিয়েছে। এগুলি হবে অমৃত ভারতের নতুন ভার্সান বা অমৃত ভারত ২.০। একাধিক নতুন বৈশিষ্ট্য়ও থাকবে এই ট্রেনগুলিতে।
অশ্বিনী বৈষ্ণব অমৃত ভারতের (Amrit Bharat Train) বেশ কিছু নয়া বৈশিষ্টের কথা উল্লেখ করেছেন। এতে থাকবে সেমি-অটোমেটিক কাপ্লেট, মডিউলার টয়লেট, চেয়ার পিলার, এমার্জেন্সি টকব্যাকের মতো ফিচার। এছাড়াও আলো বা সিটের বন্দোবস্ত হবে একেবারে ঝাঁ চকচকে।

কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, এগুলির পরিষেবা যেমন হবে উন্নত মানের, তেমনই মান হবে অনেক উন্নত ও আধুনিক। দূরের গন্তব্যে যাওয়ার জন্য এই ট্রেনগুলিতে স্বাচ্ছন্দ্য থাকবে অনেক বেশি। অমৃত ভারতের পুরো প্যান্ট্রি কারটাই হবে আলাদা ধরনের। জেনারেল কোচের আসনগুলিও হবে আরামদায়ক।
থাকবে চার্জিং পয়েন্ট, জলের বোতল রাখার জায়গা। ইতিমধ্যেই ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি ঘুরে দেখেছেন অশ্বিনী বৈষ্ণব। সঙ্গে ছিলেন ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার ইউ সুব্বা রাও। মন্ত্রী উল্লেখ করেন, রাজনীতির উর্ধ্বে গিয়ে গিয়ে মানুষের উন্নয়নের কথা ভাবে কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকারেরও সেভাবেই ভাবা উচিত বলে মন্তব্য করেন তিনি।
২০২৪-এর জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমৃত ভারতের প্রথম ভার্সান চালু হয়। এক বছরের অভিজ্ঞতা নিয়ে এবার আরও অনেক বৈশিষ্ট্য নিয়ে আনা হচ্ছে। সদ্য নির্মাণ হওয়া পাম্বান ব্রিজের বিষয়েও প্রশ্ন করা হয়েছিল অশ্বিনী বৈষ্ণবকে। রামেশ্বরমে তৈরি হওয়া ওই ব্রিজ রেলের জন্য এক ইতিহাস। এ ক্ষেত্রে সুরক্ষা কতটা, তা নিয়ে ওঠে প্রশ্ন।
উত্তরে রেলমন্ত্রী জানিয়েছেন, রীতিমতো গবেষণা করে স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন মেনে এই সেতু তৈরি করা হয়েছে। এদিকে, বন্দে ভারত স্লিপার ট্রেনও (Vande Bharat Express) একেবারে প্রস্তুত। কাশ্মীরে চলা বন্দে ভারতে জল গরম করার মতো ফিচারও থাকছে। যত দিন যাচ্ছে, ততই অত্যাধুনিক ও আরামদায়ক পরিষেবা দেওয়ার চেষ্টা চলছে ভারতীয় রেলে (Indian Rail)।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications