হরিয়ানার পর দিল্লির স্কুলে এক ছাত্রের বাথরুমে রহস্যজনক মৃত্যু, ঘটনায় চাঞ্চল্য

হরিয়ানায় রায়ান ইন্টারন্যাশনাল স্কুলে প্রদ্যুম্ন হত্যার রেশ কাটতে না কাটতেই দিল্লির স্কুলে এক ছাত্রের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে দিল্লির কারওয়াল নগরে বৃহস্পতিবার সকালে।

হরিয়ানায় রায়ান ইন্টারন্যাশনাল স্কুলে প্রদ্যুম্ন হত্যার রেশ কাটতে না কাটতেই দিল্লির স্কুলে এক ছাত্রের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে দিল্লির কারওয়াল নগরে বৃহস্পতিবার সকালে।

হরিয়ানার পর দিল্লির স্কুলে এক ছাত্রের দেহ উদ্ধার বাথরুমে

মৃতের নাম তুষার কুমার। তাকে জীবন জ্যোতি সিনিয়র সেকেন্ডারি স্কুলের বাথরুম থেকে নিথর অবস্থায় পাওয়া গিয়েছে। নবম শ্রেণির ছাত্রের দেহে আঘাতের চিহ্ন রয়েছে এমনটা জানায়নি পুলিশ। তবে পরিবারের অভিযোগ, তুষারকে সহপাঠীরা পিটিয়ে মেরেছে।

পুলিশ খুনের অভিযোগ দায়ের করে মামলা শুরু করেছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে না পেয়ে পুলিশ কোনও মন্তব্য করবে না। তিন সদস্যের চিকিৎসকের দল দেহ পরীক্ষা করবে আজ শুক্রবার।

পুলিশের ডিএসপি একে সিঙ্গলা জানান, বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিট নাগাদ স্কুলের বাথরুমে দেহ উদ্ধার হয়। তা দেখে অন্য ছাত্ররা কর্তৃপক্ষকে খবর দেন। সেখান থেকে ছাত্রটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

স্কুল কর্তৃপক্ষের দাবি, ছেলেটি ডায়রিয়ার ভুগছিল। সেই কারণে মৃত্যু হতে পারে। বাথরুমে অজ্ঞান হয়ে পড়ে মারা যেতে পারে। কারও সঙ্গে কোনও গোলমাল হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+