ক্যাম্পাসের লনে নমাজ পড়ায় 'শাস্তি'! আলিগড়ের অধ্যাপককে পাঠানো হল বাধ্যতামূলক ছুটিতে
ক্যাম্পাসের লনে নমাজ পড়ায় 'শাস্তি'! আলিগড়ের অধ্যাপককে পাঠানো হল বাধ্যতামূলক ছুটিতে
দিন কয়েক আগে আলিগড় (Aligarh) ক্যাম্পাসে (Campus) নমাজ পড়েছিলেন। সেই নমাজ (Namaz) পড়ার ভিডিও ভাইরাল হওয়ার পরেই হিন্দু ডানপন্থী যুব সংগঠনের নেতারা তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন। এরপরেই তাঁকে বাধ্যতামূলক (Compulsory) একমাসের ছুটিতে পাঠানো হয়েছে।

ভার্সনি কলেজের ঘটনা
ভার্সনি কলেজের লনে নমাজ পড়েছিলেন অধ্যাপক এসআর খালিদ। মঙ্গলবার তাঁকেই একমাসের বাধ্যতামূলক ছুটিতে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কলেজের এক ছাত্র নেতা সংবাদ মাধ্যমকে বলেছেন, কলেজ ক্যাম্পাসের ভিতরে নমাজ পড়ে ওই অধ্যাপক শান্তির পরিবেশ নষ্টের চেষ্টা করেছেন।

অধ্যাপকের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ
কলেজের এক মুখপাত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ভারতীয় জনতা যুব মোর্চার কিছু নেতা-কর্মী অধ্যাপক এসআর খালিদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনেছিলেন। সেখানে তারা সর্বজনীন জায়গায় প্রার্থনা করে শান্তি নষ্ট করার চেষ্টার অভিযোগও করেছিলেন। যার নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন, কলেজের ওই মুখপাত্র। কলেজের অধ্যক্ষ অরুণকুমার গুপ্ত পরিস্থিতি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করেছেন। যার রিপোর্ট শীঘ্রই পেশ করা হবে বলে জানা গিয়েছে। রিপোর্ট পাওয়ার পরে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কলেজ কর্তৃপক্ষের ওপরে চাপ
জানা গিয়েছে, ডানপন্থী ছাত্র সংগঠনের তরফে হুমকি দিয়ে বলা হয়েছি, কলেজ কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা না নিলে পাল্টা হনুমান চালিসা পাঠ করা হবে। বিজেপির যুব শাখার তরফে বলা হয়েছে এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, উত্তর প্রদেশের বিজেপি সরকারকে বদনাম করার জন্য সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ এটি।

থানায় অভিযোগ দায়ের
এব্যাপারে গান্ধী পার্ক ও কুয়ার্সি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, কলেজ কর্তৃপক্ষের বিবৃতি পাওয়ার পরে এব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত দিন দুয়েক আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী উত্তর প্রদেশের রাস্তা নমাজ পড়া বন্ধ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছিলেন। লখনৌতে বিজেপির কার্য নির্বাহী সভায় তিনি রাজ্যে কোনও দাঙ্গা না হওয়ার কারণেও স্বস্তি প্রকাশ করেন।
পাশাপাশি ধর্মীয় উপাসনালয় থেকে লাউডস্পিকার সরানোর কথা উল্লেখ করে তিনি বলেছিলেন, অপ্রয়োজনীয় কোলাহল থেকে রেহাই পাওয়া গিয়েছে। সেখানেই তিনি বলেছিলেন অযোধ্যায় রামমন্দির নির্মান শুরুর পর থেকে কাশীও
জেগে উঠেছে। এই পরিস্থিতিতে দলের সবাইকে আরও এগিয়ে যাওয়ার ডাকও দেন তিনি।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications