প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বড় ঘোষণা সত্য নাদেলার, ভারতে এআই এ রেকর্ড বিনিয়োগ
ভারতের কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই যাত্রায় এল এক বড়সড় মাইলস্টোন। মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা ঘোষণা করলেন ভারতে এআই কেন্দ্রিক ভবিষ্যৎ গড়তে প্রায় দেড় লক্ষ কোটি টাকা (১৭.৫ বিলিয়ন ডলার) বিনিয়োগ করবে সংস্থা। এটি এশিয়ায় মাইক্রোসফটের এযাবৎকালের সবচেয়ে বড় বিনিয়োগ।
দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে সাক্ষাতের পরই এক্স হ্যাণ্ডেলে পোস্ট করে এই ঘোষণা করেন সত্য নাদেলা। তিনি লেখেন, ভারতের এআই সম্ভাবনা নিয়ে অনুপ্রেরণাদায়ক আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে। সেই লক্ষ্য পূরণে এআই অবকাঠামো, দক্ষতা উন্নয়ন ও 'সোভেরিন ক্যাপাবিলিটি' গড়ে তুলতেই এই বিপুল বিনিয়োগের প্রতিশ্রুতি।

প্রধানমন্ত্রী মোদীও এই বৈঠককে "অত্যন্ত ফলপ্রসূ" বলে অভিহিত করেন। তাঁর মন্তব্য, এআই এর ক্ষেত্রে বিশ্ব আজ ভারতের দিকে আশার চোখে তাকিয়ে। একইসঙ্গে তিনি বলেন, ভারতের যুবসমাজ এই সুযোগ কাজে লাগিয়ে উদ্ভাবনের মাধ্যমে আরও উন্নত ও টেকসই পৃথিবী গড়ে তুলবে।
চার দিনের ভারত সফরে এসেছেন সত্য নাদেলা। দিল্লির পর তাঁর সফরের তালিকায় রয়েছে বেঙ্গালুরু ও মুম্বই। এই সফরের অন্যতম লক্ষ্য ভারতে মাইক্রোসফটের ক্লাউড ও এআই ব্যবসার আরও বিস্তার। চলতি বছরের জানুয়ারিতেই মাইক্রোসফট আগামী দু'বছরে ৩ বিলিয়ন ডলার বিনিয়োগের কথা ঘোষণা করেছিল। তখনই জানানো হয়, ২০৩০ সালের মধ্যে ১ কোটি ভারতীয়কে এআই এ প্রশিক্ষিত করার পরিকল্পনা রয়েছে, যেখানে টায়ার ২ ও টায়ার ৩ শহর ও মহিলাদের বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে।
প্রযুক্তিগত দিক থেকেও বড় পদক্ষেপ নিচ্ছে সংস্থাটি। ২০২৫ সালের শেষের দিকে ভারতে ইন কান্ট্রি ডেটা প্রসেসিং সহ চালু হতে চলেছে মাইক্রোসফট 365 ক্যাপিলট। ফলে সরকার, ব্যাঙ্কিং, আর্থিক পরিষেবা ও স্বাস্থ্যক্ষেত্রে এআই ডেটা সুরক্ষা ও নিয়ম.পালন আরও মজবুত হবে।
এই সফর স্পষ্ট করে দিচ্ছে বিশ্বের এআই মানচিত্রে ভারত এখন এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। উদ্ভাবন, দক্ষ মানবসম্পদ ও প্রযুক্তিগত পরিকাঠামোর দিক থেকে দ্রুতই বৈশ্বিক হাব হিসেবে উঠে আসছে দেশটি। এর পাশাপাশি ভারত মার্কিন এআই অংশীদারিত্ব, ডিজিটাল বাণিজ্য ও কর্মদক্ষতা বৃদ্ধিতেও গতি আসবে বলে মনে করা হচ্ছে।
এদিকে, কগনিজ্যান্টের সিইও রবি কুমার এস সহ শীর্ষ নেতৃত্বও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এআই ব্যবহারে গতি বাড়ানো, শিক্ষা ও দক্ষতা উন্নয়নে জোর দেওয়ার বিষয়টি উঠে আসে আলোচনায়। কগনিজ্যান্ট জানিয়েছে, ভারতের প্রতি তাদের দীর্ঘমেয়াদি অঙ্গীকার অটুট ও নতুন শহরগুলিতে সম্প্রসারণের মাধ্যমে সমান সুযোগ তৈরির পরিকল্পনাও রয়েছে।
অন্যদিকে, ইন্টেল কর্পোরেশনের সিইও লিপ বু টানের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। ভারতের সেমিকন্ডাক্টর খাতে বিনিয়োগ বাড়াতে টাটা গোষ্ঠীর সঙ্গে একটি সমঝোতা স্মারক মৌ স্বাক্ষর করেছে ইন্টেল। এই চুক্তির মাধ্যমে টাটা ইলেকট্রনিক্সের আসন্ন ফ্যাব ও ওএসএটি ইউনিটে ইন্টেল ডিজাইন করা পণ্য তৈরি ও প্যাকেজিং হবে। এর ফলে 'মেক ইন ইন্ডিয়া ফর দ্য ওয়ার্ল্ড' স্বপ্ন বাস্তবের দিকে আরও এক ধাপ এগোবে।
সব মিলিয়ে এআই থেকে সেমিকন্ডাক্টর প্রযুক্তির প্রতিটি স্তরে ভারতের প্রতি বৈশ্বিক প্রযুক্তি সংস্থাগুলির আস্থা ক্রমেই আরও দৃঢ় হচ্ছে। ভবিষ্যতের ডিজিটাল ইন্ডিয়ার ভিত যে এখনই শক্তপোক্তভাবে গড়ে উঠছে, তা বলাই বাহুল্য।
-
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন?











Click it and Unblock the Notifications