কর্ণাটক সরকার ঘরে ফেরার ট্রেন বাতিল করতেই ঘরের উদ্দেশে রওনা উত্তরপ্রদেশ-ঝাড়খণ্ডের শ্রমিকদের

রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের ফেরত পাঠানোর জন্য যে ট্রেন নির্ধারিত করা হয়েছিল তা বাতিল করে দিয়েছে কর্নাটক সরকার। রাজ্যের অর্থনীতিকে চাঙ্গা করতে পরিযায়ী শ্রমিকদের বেঙ্গালুরু ছেড়ে নিজেদের রাজ্যে ফেরত পাঠানো আপাতত বন্ধ রাখছে বিএস ইয়েদুরাপ্পা সরকার। আর তার পরেই সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট হয়েছে যেখানে দেখা যাচ্ছে অসংখ্য শ্রমিক রাস্তায় হাঁটতে শুরু করেছেন বাড়ির উদ্দেশ্যে।

ঘরের উদ্দেশে রওনা উত্তরপ্রদেশ-ঝাড়খণ্ডের শ্রমিকদের

রাজ্য সরকার ট্রেন বাতিল করে দিয়েছে। হাজার হাজার মানুষ ছোট ছোট দলে ভাগ হয়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটা লাগিয়েছেন। এদের মধ্যে অনেকেই অভুক্ত। অনেকে চিন্তিত। বাড়ি যেতে চাইছেন। সরকার তাদের জন্য কোনও ব্যবস্থা করছে না। এমনটাই অভিযোগ জানিয়েছেন বিধায়ক কৃষ্ণ বাইরে গৌড়া। টুইট করে বিরোধী দলের এই প্রাক্তন মন্ত্রী জানিয়েছেন, এদের মধ্যে বেশ কয়েকজনের সঙ্গে তিনি কথা বলেছেন এবং জানতে পেরেছেন অনেকেই হাঁটাপথে উত্তরপ্রদেশ তথা ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

গৌড়া জানিয়েছেন, অনেক শ্রমিকের বক্তব্য তাঁরা অসহায় অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন। কর্তৃপক্ষ তাদের দাবি-দাওয়া শুনছে না। সরকার তাদের দূরে ঠেলে দিয়েছে। এই অবস্থায় তারা কি করবেন বুঝতে পারছেন না। এবং তাদের কাছে বিশেষ টাকা কড়িও নেই। ফলে এখানে থেকে কি করবেন তারা জানেন না।

ইতিমধ্যে কংগ্রেস দলের নেতা সিদ্দারামাইয়া মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার ট্রেন বাতিলের সিদ্ধান্তকে অমানবিক বলে ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, শ্রমিকদের বাড়ি ফিরতে না দিয়ে ট্রেন বাতিল করা তাদের মৌলিক অধিকারকে খর্ব করেছে। শ্রমিকরা এ রাজ্যে থাকতে চান নাকি বাড়ি ফিরে যেতে চান তা তাদেরই ঠিক করার অধিকার আছে, সরকারের নয়। এমন বলেই তাঁরা সরকারকে তোপ দেগেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+