Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বাবার পরে অসুস্থ হবু বর! একের পর এক ঘটনায় ভেঙে পড়েছেন স্মৃতি মন্ধানা, কেমন আছেন এখন পলাশ? জানুন

ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা স্মৃতি মন্ধানার বিয়ের প্রস্তুতি জমজমাট ভাবে চলছিল গত কয়েকদিন ধরেই। কিন্তু অনেক দিন ধরে প্রতীক্ষিত এই বিয়ের আসরে ঘটে চলেছে একের পর এক অঘটন। মহারাষ্ট্রের সাঙ্গলীতে শুক্রবারই স্মৃতি এবং পলাশের হলদির অনুষ্ঠানটি সম্পন্ন হয়ে যায়। গতকাল অর্থাৎ রবিবার চার হাত এক হওয়ার কথা ছিল। কিন্তু গতকালই স্মৃতির বাবা শ্রীনিবাস মন্ধানার হৃদরোগের উপসর্গ দেখা দেওয়ায় তাঁকে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পিছিয়ে দেওয়া হয় বিয়ে। এই বিপদের মধ্যেই নতুন করে হল আরও এক বিপদ। এ বার শারীরিক অবস্থার অবনতির কারণে পলাশকেও নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।

পারিবারিক সূত্রে জানা গিয়েছে যে, রবিবার রাতেই অসুস্থ হয়ে পড়েছিলেন পলাশ। ভাইরাল সংক্রমণ ও অ্যাসিডিটির সমস্যার কারণেই পলাশকে স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। যদিও পরিস্থতি গুরুতর অবস্থায় ছিল না প্রাথমিক চিকিৎসার পরেই ছেড়ে দেওয়া হয় পলাশকে। জানা যাচ্ছে যে, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরে হোটেলের পথেও রওনা দিয়েছেন পলাশ।

গত এক সপ্তাহ ধরেই স্মৃতির বাড়িতে চলছিল বিয়ের নানারকমের আচার অনুষ্ঠান। গত কাল ছিল মূল বিয়ের দিন। কিন্তু বাবার অসুস্থতার কারণে কান্নায় ভেঙে পড়েন তিনি এবং পরিবারের সঙ্গে আলোচনা করার পরেই বিয়ের সমস্ত অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। বিয়ের নতুন তারিখ কবে ঘোষণা হবে, তা পুরোপুরি শ্রীনিবাস মন্ধানার শারীরিক অবস্থার উপরেই নির্ভর করছে। স্মৃতির পারিবারিক চিকিৎসক নমন শাহ এবং তাঁর দলের পর্যবেক্ষণে রয়েছেন শ্রীনিবাস মন্ধানা।

তবে ক্রিকেটারদের ভক্তরা এবং স্থানীয় মানুষেরা আশা করছেন যে, স্মৃতির বাবা শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন এবং নতুন করে আবার বিয়ের দিন ঘোষণা হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+