কোনও টেন্ডার ডাকা হয়নি, বদল করা হয়নি পুরনো কেবল, মোরবি কাণ্ডে প্রকাশ্যে বিস্ফোরক তথ্য
কোনও টেন্ডার ডাকা হয়নি, বদল করা হয়নি পুরনো কেবল, মোরবি কাণ্ডে প্রকাশ্যে বিস্ফোরক তথ্য
গুজরাতের মোরবি ব্রিজ ভেঙে যাওয়ার ঘটনা নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসতে শুরু করেছে। সূত্রের খবর গুজরাতের মোরবির শতাব্দী প্রাচীন ব্রিজ রক্ষণাবেক্ষনের কাজের জন্য কোনও টেন্ডারই ডাকা হয়নি। কোনও রকম টেন্ডার না ডেকেই মোরবির ব্রিজ মেরামতির জন্য ডাকা হয়েছিল এক কোম্পানিকে। কিন্তু কোম্পানি পুরনো কেবল বদলও করেনি। এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্য আসতে শুরু করেছে।

মোরবি ব্রিজ মেরামতির টেন্ডার ডাকা হয়নি
গুজরাতের মোরবিতে সেতু বিপর্যয়ের ঘটনায় প্রকাশ্যে একের পর এক গাফিলতির ঘটনা। মোরবি পুরসভার বিরুদ্ধে বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এসেছে। গুজরাতের মোরবির শতাব্দীপ্রাচীন সেতু মেরামতের জন্য পুরসভা কোনও টেন্ডার ডাকেনি। সাধারণ কোনও সরকারি কাজে টেন্ডার ডেকে তার পরে কাজের বরাত দেওয়া হয় িঠকাদার সংস্থাকে। কিন্তু মোরবি ব্রিজের ক্ষেত্রে সেটা ঘটেনি। পুরসভা নিজেদের মত করে গুজরাতের একটি সংস্থাকে কাজ করার দায়িত্ব দিয়েছিল। মোরবি শহর পুরসভার কাগজ পত্র দেখে এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে।

বদল করা হয়নি পুরনো কেবল
যে সংস্থাকে ব্রিজটি মেরামত করার দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই সংস্থা ব্রিজের পুরনো কেবল মেরামত করেনি বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। ঘটনাস্থল থেকে ব্রিজের কেবলের যে নমুনা তাঁরা সংগ্রহ করেছেন তাতে এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। ভারবহনের ক্ষমতার চেয়ে অতিরিক্ত ভার পড়ায় ব্রিজটি ভেঙে পড়ে বলে প্রাথমিক তদন্তে দাবি করা হয়েছে। যেখানে ১০০ জনে ভার নিেত সক্ষম ব্রিজটি তাতে ৪০০ জন চড়েছিলেন। তার জন্যই ব্রিজটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।

দায় এড়াচ্ছে পুরসভা
পুরসভার পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছে সংস্থা কোনও রকম ফিটনেস সার্টিফিকেট না নিয়েই খোলা হয়েছিল ব্রিজ। এমনই দাবি করেছে পুরসভা। এমনকী পুরসভার পক্ষ থেেক দাবি করা হয়েছিল যাঁরা মেরামত করেছে তারা তাঁদের না জানিয়েই ব্রিজটি খুলে দিয়েছিল। সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে ২ কোটি টাকা খরচ করে ভাল করে মেরামত করা হয়েছিল ব্রিজটি। এই নিয়ে দায় ঠেলাঠেলি চলছেই। গুজরাত সরকার সিট গঠন করে তদন্ত করছে।

গ্রেফতার ৯ জন
ইতিমধ্যেই এই ঘটনায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা সকলেই রক্ষনাবেক্ষণকারী সংস্থা। বিরোধীদের অভিযোগ গুজরাতের বিজেপি সরকার রক্ষণাবেক্ষণকারী সংস্থার উপরে দায় চাপিয়ে দিচ্ছে। জ্যামেজ কন্ট্রোলে আজই মোরবি যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে দুর্ঘটনায় মৃত এবং আহতদের পরিবারের সঙ্গে কথা বলবেন তিনি।
সেইসঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকও করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। ইতিমধ্যেই মৃতের সংখ্যা ১৪০ ছাড়িয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications