Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কেজরিওয়ালকে নৈশভোজের আমন্ত্রণের ১৫ দিনের মধ্যেই মোদীর সভায় হাজির, বিতর্কে গুজরাতের অটো চালক

কেজরিওয়ালকে নৈশভোজের আমন্ত্রণের পর মোদীর সভায় গুজরাতের অটো চালক

সপ্তাহ দুয়েক আগে গুজরাতের অটো চালক বিক্রম দান্তানি সংবাদের শিরোনামে চলে এসেছিলেন। গুজরাত সফরে আসা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে তিনি নৈশভোজের আমন্ত্রণ করেছিলেন। সেই নিমন্ত্রণ কেজরিওয়াল রক্ষাও করেছিলেন। শুক্রবার তাঁকেই দেখা গেল নরেন্দ্র মোদীর সভায়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আদতে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বড় ভক্ত।

কেজরিওয়ালকে নৈশভোজের আমন্ত্রণের ১৫ দিনের মধ্যেই মোদীর সভায় হাজির, বিতর্কে গুজরাতের অটো চালক

শুক্রবার গুজরাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় গেরুয়া স্কার্ফ নিয়ে দেখা যায় অটো চালক বিক্রম দন্তানিকে। দুদিনের গুজরাত সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাতের আহমেদাবাদে থালতেজ এলাকায় তাঁর জনসভায় দান্তানি উপস্থিত ছিলেন। সাংবাদিকদের তিনি বলেন, প্রথম থেকেই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভক্ত। ১৩ সেপ্টেম্বর আহমেদাবাদের টাউন হলে আপ সুপ্রিমো কেজরিওয়াল সভা করেন। সেখানে তিনি কেজরিওয়ালকে স্বেচ্ছায় নৈশভোজের আমন্ত্রণ জানাননি। তিনি বলেন, অটো ইউনিয়নের নেতাদের নির্দেশে তিনি কেজরিওয়ালকে আমন্ত্রণ জানাতে বাধ্য হয়েছিলেন।

বিক্রম দান্তানি সাংবাদিকদের বলেন, আমি কেজরিওয়ালকে নৈশভোজের জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম। কারণ আমাদের ইউনিয়ন নেতারা আমাকে আমন্ত্রণ জানানোর নির্দেশ দিয়েছিলেন। আমার আমন্ত্রণ জানানোর সঙ্গে সঙ্গে, কেজরিওয়াল তা গ্রহণ করেছিলেন। আমি জানতাম না এটি এত বড় সমস্যা হয়ে উঠবে। তিনি বলেন, আমি আপের সঙ্গে কোনওভাবেই যুক্ত নই। আমার সঙ্গে কোনও আপ নেতার যোগাযোগ নেই। বিজেপির সমর্থক বলে আমি গর্বিত। তিনি বলেন, আমি প্রথম থেকেই বিজেপিকে ভোট দিয়ে এসেছি। ভবিষ্যতেও বিজেপিকে ভোট দেব।
চলতি বছরের শেষের দিকে গুজরাতে বিধানসভা নির্বাচন। তার আগে ১৩ সেপ্টেম্বর গুজরাতের অটো চালকদের ইউনিয়নের সঙ্গে কেজরিওয়াল টাউন হলে একটি বৈঠক করেন। বৈঠকের সময়ই দান্তানি তাঁকে নৈশভোজের জন্য আমন্ত্রণ জানান। দিল্লির মুখ্যমন্ত্রী দান্তানির বাড়িতে গিয়ে নৈশভোজ গ্রহণ করেন।

১৩ সেপ্টেম্বর রাতে আপ আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল আহমেদাবাদের একটি পাঁচতারা হোটেলে ছিলেন। তিনি কিছু আপ নেতাদের সঙ্গে আহমেদাবাদের রাস্তায় অটোতে ভ্রমণ করেছিলেন বলে জানা যায়। অটোতে করেই তিনি দান্তানির বাড়িতে গিয়ে নৈশভোজ করেছিলেন।

গুজরাত নির্বাচনকে সামনে রেখে আপ নিজেদের প্রচার বাড়িয়েছে। কেজরিওয়াল সরকার গুজরাতের প্রতিটি মানুষের জন্য বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। একটি জনসভায় তিনি বলেছিলেন, বিজেপিতে অনেকেই কাজের জন্য বেতন পান। সেই কাজ যেন তাঁরা না ছাড়েন। কারণ বিজেপির মতো আপের বেতন দেওয়ার ক্ষমতা নেই। তারা যেন গোপনে আপের হয়ে কাজ করেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+