৩৭০ এর পর এবার জম্মু-কাশ্মীরে 'ডিলিমিটেশন' করতে চলেছে মোদী সরকার
৩৭০ এর পর এবার জম্মু-কাশ্মীরে 'ডিলিমিটেশন' করতে চলেছে মোদী সরকার
বৃহস্পতিবার নরেন্দ্র মোদী জম্মু-কাশ্মীরের ১৪টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন৷ রাজ্যটির স্পেশাল স্ট্যাটাস সরিয়ে দেওয়ার পর এবার রাজ্যে 'ডিলিমিটেশনের' পথে হাঁটতে চলেছে মোদী সরকার। এখন জম্মু-কাশ্মীরে ভারতীয় সংবিধানের শাসন রয়েছে তাই সংবিধান মেনেই ডিলিমিটেশনের পথে হাঁটতে চলেছে মোদী সরকার।

ডিলিমিটেশন কী?
ডিলিমিটেশন হল রাজ্যের বিধানসভা ও লোকসভা আসনগুলির সীমানা পরিবর্তন। জনসংখ্যার অনুপাত মেনে রাজ্যের বিধানসভায় কিছু নতুন আসন যুক্ত করা। দেশের ডিলিমিটেশন কমিশন একটি স্বাধীন সংস্থা৷ যার প্রধান হন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি। এছাড়াও দেশের মুখ্য নির্বাচন কমিশনার ও যে রাজ্যটিতে ডিলিমিটেশন হবে সেটির নির্বাচন কমিশনার এবং রাজ্যের কিছু এমপি এই ডিলিমিটেশন কমিশনের সদস্য থাকেন। এই নিয়ম মেনেই জম্মু-কাশ্মীরের পাঁচজন এমপি এই ডিলিমিটেশন কমিশনে রয়েছেন।

শেষ কবে ডিলিমিটেশন হয়েছিল জম্মু-কাশ্মীরে?
১৯৮১-র আদমশুমারী অনুযায়ী ১৯৯৫ এ শেষবার জম্মু-কাশ্মীরে ডিলিমিটেশন হয়ে বিধনসভার আসন সংখ্যা ৭৬ থেকে বেড়ে ৮৭ হয়৷ এরপর ১৯৯১ এ আদমশুমারী হয়নি জম্মু-কাশ্মীরে ২০০১-এ আদমশুমারী হলেও তখনকার জম্ম-কাশ্মীর বিধানসভা একটি রেজলিউশন পাশ করে ডিলিমিটেশনকে ২০২৬ পর্যন্ত সরিয়ে দেয়। তখন কাশ্মীরে কনস্টিটিউশন অফ জম্মু-কাশ্মীর রিপ্রেজেনটেশন অফ পিপল অ্যাক্ট-১৯৫৭ কার্যকর ছিল। মোদী সরকার ৩৭০ সরিয়ে এবার জম্ম-কাশ্মীর বিধানসভাকে নতুন করে সাজাতে চাইছে৷

বৃহস্পতিবারের মিটিংয়ে কী বলেছেন মোদী?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালের কাশ্মীরি সর্বদলীয় মিটিংয়ে বলেন, 'জম্মু-কাশ্মীরে গণতন্ত্রের গোড়াপত্তন করতে আমরা দায়বদ্ধ। তাই অতি দ্রুত ডিলিমিটেশনের পথে হাঁটতে চাই আমরা। যাতে নির্বাচনের মাধ্যমে নিজেদের জন্য রাজ্য সরকার নির্বাচন করতে পারেন জম্মু-কাশ্মীরের মানুষ৷ এবং সেই সরকার জম্ম-কাশ্মীরের উন্নতিকল্পে কাজ করতে পারে৷'

কারা এর বিরোধিতা করছেন?
ন্যাসনাল কনফারেন্সের সাংসদ এবং ফারুখ আবদুল্লাহ এই ডিলিমিটেশন কমিশনের বৈঠকে যোগ দেননি৷ তাঁর বক্তব্য এটা ২০২৬ পর্যন্ত পিছনো হয়েছিল এখনই এর প্রয়োজন নেই৷ পাশাপাশি জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা তুলে দেওয়ার বিরোধিতা করে এই বৈঠকে যোগদেননি ফারুখ আবদুল্লাহ।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications