HMPV Virus: এখনই ভিড় এড়িয়ে চলুন, পরতে হবে মাস্কও! সংক্রমণ ছড়াতেই জারি হল সতর্কতা
HMPV Virus: ভারতেও ক্রমশ সংক্রমণ বাড়াচ্ছে 'চিনা ভাইরাস'। আজ সোমবার সকাল থেকে হিউম্যান মেটানিউমোভাইরাস (human metapneumovirus) অর্থাৎ HMPV-এ চারজন শিশুর আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে। যার মধ্যে বেঙ্গালুরুতে দুজন শিশু, একজন আহমেদাবাদ এবং কলকাতায় একটি শিশু আক্রান্ত হয়েছে বলে জানা যাচ্ছে। একের পর এক এই ঘটনা সামনে আসার পরেই নড়েচড়ে বসেছ কর্নাটক সরকার (Karnataka government)।
রাতারাতি বৈঠকে বসেন সে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী দিনেশ গুন্ডুরাও (Karnataka Health Minister Dinesh Gundu Rao)। বৈঠক শেষে কড়া সতর্কতা জারি করা হয়েছে সে রাজ্যে। জানা যাচ্ছে, সমস্যা থাকলে ভিড় জায়গায় যাতে বয়স্ক মানুষরা না যান সেই সতর্ক বার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে ভিড় জায়গায় মাস্ক পড়ার কথাও বলা হয়েছে। সংক্রমণ (HMPV Virus) রুখতে এই নির্দেশিকা জারি করা হয়েছে কর্নাটক সরকারের তরফে।

- HMPV Virus: আতঙ্কিত হবেন না
অন্যদিকে এই প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী দিনেশ গুন্ডুরাও আরও জানাচ্ছেন, ভাইরাসে আক্রান্ত ৮ বছরের শিশুটি সুস্থ আছে। খুব শীঘ্রই তাঁকে ছাড়া হবে। মন্ত্রীর কথায়, নয়া হিউম্যান মেটানিউমোভাইরাস (human metapneumovirus) অর্থাৎ HMPV- নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। সাধারণ মানুষ যাতে এখন থেকে সাবধান এবং সতর্ক থাকেন সেই বার্তা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই প্রসঙ্গে কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রীর দাবি, নয়া এই ভাইরাস নতুন কিছু নয়। এমনকি প্রথম কেসও নয়। ২০০১ সালে এই ভাইরাস প্রথম নেদারল্যান্ডে পাওয়া যায় বলে জানান দিনেশ গুন্ডরাও। ফলে আতঙ্কিত যাতে মানুষ কখনই না হোন সেই বার্তা দেওয়া হয়েছে।
- HMPV Virus: কড়া নজর রাখা হচ্ছে
কর্নাটক সরকার (Karnataka government) জানাচ্ছে, গোটা পরিস্থিতির (HMPV Virus) উপর নজর রাখা হচ্ছে। স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গেও দফায় দফায় আলোচনা হচ্ছে। ICMR এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গেও আলোচনা চলছে বলেও জানানো হয়েছে। স্বাস্থ্যমন্ত্রীর দাবি, রাজ্যে যে দুই শিশুর শরীরে হিউম্যান মেটানিউমোভাইরাস (human metapneumovirus) অর্থাৎ HMPV-এ ভাইরাস পাওয়া গিয়েছে তার স্টেন চিনে ছড়িয়ে পড়া ভাইরাসের সঙ্গে এক কিনা তা এখনও স্পষ্ট নয়। এই বিষয়টি নএখন নিশ্চিত হতে চেষ্টা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications