পরিযায়ীদের পুনর্বাসনে ব্যবহার করা হোক পিএম কেয়ার্সের টাকা! লোকসভায় আবেদন অধীরের

পরিযায়ী শ্রমিকদের পুনর্বাসনের জন্য ব্যবহার করা হোক পিএম কেয়ার ফান্ড। লোকসভার অধিবেশনে এমনটাই আবেদন রাখলেন, লোকসভায় কংগ্রেস দলনেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি।

পরিযায়ী শ্রমিকদের পুনর্বাসনের জন্য ব্যবহার করা হোক পিএম কেয়ার ফান্ড। লোকসভার অধিবেশনে এমনটাই আবেদন রাখলেন, লোকসভায় কংগ্রেস দলনেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি।

পরিযায়ীদের জন্য ভাবনা

পরিযায়ীদের জন্য ভাবনা

অধীর চৌধুরী বলেন, যদি আগে থেকে কোনও পরিকল্পনা থাকত তাহলে, পরিযায়ীদের কষ্ট কিছুটা লাঘব করা যেত। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, দেশে করোনায় মৃত্যু সঠিকভাবে সামনে আসছে না। তিনি বলেন, লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক তাদের নিজের রাজ্যে ফিরে যেতে বাধ্য হয়েছে। অনেকে আবার ফিরেছেন পায়ে হেঁটে। কেননা লকডাউনের শুরুতে কোনও পরিবহণ ছিল না।

কাজ পাচ্ছেন না পরিযায়ীরা

কাজ পাচ্ছেন না পরিযায়ীরা

অধীর চৌধুরী বলেন, এখন নিজের রাজ্যে কাজ পাচ্ছেন না এইসব পরিযায়ীরা। ফলে বাধ্য হচ্ছে, যেই রাজ্যে তাঁরা কাজে গিয়েছিলেন, সেই রাজ্যে ফিরে যেতে।

পুনর্বাসনের জন্য খরচ করা হোক পিএম কেয়ার্সের টাকা

পুনর্বাসনের জন্য খরচ করা হোক পিএম কেয়ার্সের টাকা

এইসব পরিযায়ীদের পুনর্বাসন প্রসঙ্গে কংগ্রেস নেতা বলেন, পিএম কেয়ার্স ফান্ডের কিছু টাকা এইসব পরিযায়ীদের জন্য খরচ করা হোক।

লোকসভায় উঠল বেসরকারি হাসপাতালের খরচ প্রসঙ্গ

লোকসভায় উঠল বেসরকারি হাসপাতালের খরচ প্রসঙ্গ

এছাড়াও অধীর চৌধুরী লোকসভায় বেসরকারি হাসপাতালে করোনায় লাগামছাড়া বিলের প্রসঙ্গও তুলে ধরেন। দলমত নির্বিশেষে সদস্যরা বেসরকারি হাসপাতালে রোগীদের দুর্দশার কথা বলেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+