ঘরোয়া রীতি মেনে সুসম্পন্ন হল আদানি পুত্রের বিয়ে, অনন্য নিদর্শন তৈরি করে দিলেন গৌতম আদানি
চার হাত এক হল জিৎ আদানি ও ডিভা শাহের। আনুষ্ঠানিক ভাবে সম্পন্ন হল তাঁদের বিয়ে। আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির ছোট ছেলে জিৎ আদানি সারলেন বিয়ে। তিনি ডিভা শাহের সাথে বিয়ে সম্পন্ন করলেন। আহমেদাবাদের আদানি টাউনশিপের শান্তিগ্রামে এই বিয়ে অনুষ্ঠিত হয়। আর সেখানেই জৈন ও গুজরাটি রীতি মেনে চার হাত এক হল তাঁদের।
গৌতম আদানি নাম শুনে হইত ভাবছেন যে জাঁকজমক করে, বিজনেস টাইকুনের ছেলের বিয়ে সম্পন্ন হয়েছে। তবে বাস্তবে তেমনটা কিন্তু মোটেই ঘটেনি। একেবারে ছিমছাম ভাবে, ঘরোয়া পরিবেশে, একেবারে আড়ম্বরহীন ভাবে নিজের কনিষ্ঠ পুত্রের বিয়ে দিয়েছেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। একজন এত বড় মাপের মানুষ হয়েও তিনি ছেলের বিয়েতে একেবারেই কোনও আতিশয্য দেখাননি। আর চার-পাঁচটা বিয়ের মতনই রেখেছিলেন সাদামাটা বিয়ে।

ছবি সৌজন্য- ANI/X
মূলত, জৈন ও গুজরাটি রীতি অনুসারে জিৎ ও ডিভার বিয়ে হয়েছে। ইতিমধ্যে, কিছু বিয়ের অনুষ্ঠানের ভিডিও সামনে এসেছে। এতে, বর-কনের পাশাপাশি বিয়ের অতিথিরাও দৃশ্যমান। এর সাথে, ভিডিওটিতে বিয়ের অনুষ্ঠানের সাজসজ্জা এবং বর-কনের পোশাকের এক ঝলকও দেওয়া হয়েছে।
এদিন দুপুর ২টো থেকে শুরু হয় বিয়ের নানা অনুষ্ঠান। বিবাহ-পূর্ব অনুষ্ঠানে ডিভা কে দেখা যায় হালকা গোলাপি রঙের লেহেঙ্গায়। অন্যদিকে, জিৎ একটি সাধারণ কুর্তা পাজামা পরেছিলেন। কুর্তাটি ছিল হাল্কা সবুজ রঙের এবং পাজামা সাদা। বিবাহস্থল শান্তিগ্রামে ছিল বিভিন্ন ধরণের কারিগরের স্টল। যেখানে উভয় দম্পতিকে ঘুরে বেড়াতে এবং তাদের কারুশিল্পের প্রশংসা করতে এবং শিল্পীদের সাথে কথা বলতে দেখা যায়। মূলত ভারতীয় শিল্পেরই সন্ধান মেলে তাঁদের বিবাহ আসরে। প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছেন সেই সকল শিল্পীরা। তাঁদের হাতের কাজেই মোহিত হতে দেখা যায় হবু বর-কনে কে।
তাঁদের এই বিয়ের অনুষ্ঠানে পারিবারিক সদস্য এবং বেশ কয়েকজন ঘনিষ্ঠরাই উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। শুধু বিয়েই নয়, জিৎ এবং ডিভা শাহের এনগেজমেন্টের অনুষ্ঠানও ছিল একেবারে সাধারণ সাদামাটা। ২০২৩ সালের ১৪ মার্চ তাঁদের আংটি বদল হয়। সেখানেও ঘরোয়া আঙ্গিকেই করেছিলেন সমস্ত অনুষ্ঠানটা। আর এদিন বিয়েতেও সেই ধারা বজায় রাখলেন আদানি গ্রুপের চেয়ারম্যান।
প্রসঙ্গত, গত বছরই মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ে সম্পন্ন হয়। রাধিকা মার্চেন্টের সাথে সাত পাকে বাঁধা পড়েন তিনি। সেই বিয়েতে রীতিমতো বসেছিল চাঁদের হাট। কে না ছিলেন সেই বিয়েতে। এমন জমকালো বিয়ে দেশের মানুষ কেন, গোটা বিশ্বের নজর কেড়েছিল। পড়ে জানা গিয়েছিল, সেই বিয়েতে নাকি মুকেশ আম্বানির ২৫০০ কোটি টাকা খরচ হয়েছে। যা নিয়ে চর্চা হয়েছে প্রচুর। তবে সেখানেই অন্য রূপে ধরা দিলেন গৌতম আদানি।
একেবারে সাদামাটা ভাবে সারলেন নিজের ছেলের বিয়ে। তাঁর জন্যে দুঃখপ্রকাশ করেছেন ঠিকই। তবে আর চার-পাঁচটা ছেলের বাবা যেভাবে নব দম্পতিকে আশীর্বাদ করেন, ঠিক সেই ভাবেই তিনিও সারলেন আশীর্বাদ। নেটিজেনরা এখানেই বলছেন গৌতম আদানি আলাদায় নিদর্শন তৈরি করে দিলেন।
মহাকুম্ভে গঙ্গা আরতি দিয়ে শুরু আর শান্তিগ্রামে শেষ হল বিবাহ আসর। আর এই সময়ের মাঝে নবদম্পতি প্রতিশ্রুতি দিলেন, প্রতি বছর ৫০০ জন প্রতিবন্ধী মহিলার বিবাহের জন্য ১০ লক্ষ টাকা দেবেন তারা। শুধু তাই নয়, বিবাহ উপলক্ষ্যে 'ফ্যামিলি অফ ডিসএবলড' নামে একটি এনজিও তাঁদের শাল প্রস্তুত করেছিল। যাতে ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার সহায়তা নেওয়া হয়েছিল। সেই শালই গায়ে চড়িয়েছেন তারা। এই ভাবেই নিজেদের বিয়েটাকে স্মরণীয় করে রাখলেন জিৎ আদানি এবং ডিভা শাহ।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications