Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আদানি-হিন্ডেনবার্গ রিপোর্ট: তদন্তে সেবিকে আরও সময় দিল সুপ্রিম কোর্ট

আদানি-হিন্ডেনবার্গ রিপোর্ট নিয়ে তদন্তে সেবিকে আরও তিন মাস সময় দিল সুপ্রিম কোর্ট। এর আগে সেবির তরফে বিষয়টির তদন্ত শেষ করতে ছয় মাস সময় বাড়ানোর জন্য আবেদন করেছিল। বিষয়টি নিয়ে পরবর্তী শুনানির দিন ধার্ষ করা হয়েছে ১৫ মে।

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে এই মামলায় অন্য বিচারপতিরা হলেন, পিএস নরসীমা, জেপি পার্দিওয়ালা। সুপ্রিম কোর্টের বেঞ্চের তরফে সেবির পাশাপাশি বিশেষজ্ঞ প্যানেলকে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ওঠা অভিযোগে তদন্ত করতে নির্দেশ দেয় প্রায় দুইমাস আগে।

আদানি-হিন্ডেনবার্গ রিপোর্ট: তদন্তে সেবিকে আরও সময় দিল সুপ্রিম কোর্ট

সেবির তরফে সুপ্রিম কোর্টে করা আবেদন বলা হয়, আগেকার পরিস্থিতি বিবেচনা করে তারা দেখেছে এই তদন্ত শেষ করতে আরও সময় লাগবে। সেবে বলে, স্বাভাবিক নিয়ম ে তদন্ত শেষ করতে কমপক্ষে ১৫ মাস সময় লাগবে। তবে তারা ছয়মাসের মধ্যে তা শেষ করছে চেষ্টা চালাচ্ছে।

২ মার্চ শীর্ষ আদালতের তরফে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের অভিযোগের তদন্ত করতে সেবিকে নির্দেশ দেওয়া হয়। কেননা হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশের পরেই আদানি গোষ্ঠী ক্ষতি হয় প্রায় ১৪০ বিলিয়ন ডলার। যদিও সময় বাড়ানোর জন্য সেবির আবেদনের বিরোধিতা করেন আবেদনকারী বিশাল তিওয়ারি।

আদানি-হিন্ডেনবার্গ রিপোর্ট: তদন্তে সেবিকে আরও সময় দিল সুপ্রিম কোর্ট

আদানির গোষ্ঠীর বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে ১২ টি সন্দেহজনক লেনদেনের অভিযোগ করা হয়েছে। এছাড়াও গোষ্ঠীর আর্থিক চিত্র সম্পর্কে ভুল বর্ণনা তুলে ধরার অভিযোগও করা হয়েছে। এছাড়াও প্রতারণা এবং আইনলঙ্ঘনের মতো বিষয়ও রয়েছে।

এদিকে বর্তমান নিয়ন্ত্রক কাঠামোর মূল্যায়নের জন্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এএম সাপ্রের নেতৃত্বে ছয় সদস্যদের কমিটি গঠনেরও নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। পাশাপাশি সর্বোচ্চ আদালত বিনিয়োগকারীদের সুরক্ষা দিতে একটি প্যানেলও গঠন করে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+