JNU: মোদীর ডকুমেন্টারি দেখানোকে কেন্দ্র করে উত্তাল JNU, পাথর বৃষ্টির অভিযোগ ABVP-র বিরুদ্ধে
রাতভর জেএনইউতে মোতায়েন ছিল বিশাল পুলিশবাহিনী
লোডশেডিং করিয়েও লাভ হল না মোবাইলে বিবিসির ডকুমেন্টারি দেখলেন জেএনইউর পড়ুয়ারা। তবে সেটা দেখার সময়ও বাধা দেওয়া হয় বলে অভিযোগ। পড়ুয়াদের উপর ইটবৃষ্টির অভিযোগ উঠেছে এবিভিপির সমর্থকদের বিরুদ্ধে। যদিও জেএনইউ-র এবিভিপির প্রেসিডেন্ট তা অস্বীকার করেছেন। তাঁর দাবি এরকম কোনও কিছু করা হয়নি। হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়েও যাতে কেউ এই ডকুমেন্ট্রি দেখতে না পারেন তার জন্য লোডশেডিং করে দেওয়া হয়েছিল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বিবিসির তৈরি ডকুমেন্টারি দেখানোর আয়োজন করেছিল একাধিক বিশ্ববিদ্যালয়। তার মধ্যে জেএনইউও ছিল। ছাত্র সংগঠনের পক্ষ থেকে বিবিসির সেই ডকুমেন্ট্রি দেখানোর ব্যবস্থা করা হলেও অভিযোগ ঠিক দেখানোর আগেই লোডশেডিং হয়ে যায়। ইচ্ছা করেই স্ক্রিনিং যাতে না করা যায় তার জন্য লোডশেডিং করানো হয়েছিল। শেষে মোবাইলেই দেখতে শুরু করেন পড়ুয়ারা। কিন্তু সেটাও যাতে তাঁরা দেখতে না পারেন তার জন্য এবিভিপির সমর্থকরা পাথর ছোড়ে বলে অভিযোগ। তবে এবিভিিপর পক্ষ থেকে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে। এই নিয়ে রাতভর বিশ্ববিদ্যালয় চত্ত্বরে প্রবল উত্তেজনা ছড়িয়েছিল। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।
হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়েও একই ভাবে বিবিসির এই তথ্য চিত্র দেখানোর আয়োজন করেছিল ছাত্র সংগঠন। কিন্তু দেখানোর ঠিক আগেপ মুহূর্তে লোডশেডিং করে দেওয়া হয়। এই নিয়ে তুমুল উত্তেজনা ছড়ায় বিশ্ববিদ্যালয় চত্ত্বরে। তবে কেরলে সব বিশ্ববিদ্যালয়ে দেখানো হয়েছে বিবিসির এই তথ্যচিত্র। বামেদের ছাত্র সংগঠনের পক্ষ থেকে তথ্যচিত্রটি দেখানোর আয়োজন করা হয়েছিল। এদিকে জেএনইউতে এবিভিপির সমর্থকদের পাথর ছোড়ার ঘটনা নিয়ে কড়া পদক্ষেপ করার আশ্বাস পুলিশ প্রশাসনের। এবিভিপির প্রেসিডেন্ট পাথর চোড়ার অভিযোগ অস্বীকার করেছে। এই ঘটনায় ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে ভারতে তথ্যচিত্র দেখানোর উপরে এই ধরের পদক্ষেপের নিন্দা করেছে বিবিসি কর্তৃপক্ষ। তাঁরা অভিযোগ করেছেন এটা কলোনিয়াল কালচারের সামিল। এই ভাবে কাউকে আটকানো যায় না বলে তীব্র প্রতিক্রিয়া দিয়েছে বিবিসি কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে তৈরি করা এই তথ্য চিত্র নিয়ে গত কয়েকদিন ধরেই তোলপাড় হচ্ছে গোটা দেশে।
-
বাংলায় বিজেপি নাকি তৃণমূল, কারা গড়বে সরকার? কী বলছে সাম্প্রতিক জনমত সমীক্ষা -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
নতুন অর্থবর্ষের শুরুতেই সুদ অপরিবর্তিত, সঞ্চয়কারীদের ভরসা অটুট রাখল সরকার -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য












Click it and Unblock the Notifications