জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের বিল পাশ লোকসভায়
রাজ্যসভার অনুমোদন মিলেছিল সোমবারই। মঙ্গলবার লোকসভাতেও পাশ হল জম্মু ও কাশ্মীরকে বিশেষ সুবিধা প্রদানকারী ৩৭০ ও ৩৫এ ধারা বাতিলের বিল।
রাজ্যসভার অনুমোদন মিলেছিল সোমবারই। মঙ্গলবার লোকসভাতেও পাশ হল জম্মু ও কাশ্মীরকে বিশেষ সুবিধা প্রদানকারী ৩৭০ ও ৩৫এ ধারা বাতিলের বিল।

এই ইস্যুতে মঙ্গলবার লোকসভায় ভোটাভুটি হয়। সংখ্যাগরিষ্ঠ হওয়ায় সংসদে এই ঐতিহাসিক বিল পাশ করাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারকে বিশেষ বেগ পেতে হয়নি।
একজন সাংসদ অনুপস্থিত থাকায় ৩৫১-৭২ ব্যবধানে ভোটে জয়ী হন অমিত শাহরা। জম্মু ও কাশ্মীরকে বিশেষ সুবিধা প্রদানকারী ৩৭০ ও ৩৫এ ধারা বাতিলের বিল নতুন যুগের সূচনা করবে বলে দাবি কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপি ও সহযোগী দলের সাংসদদের।
সোমবারই সংসদে এই বিল পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তাতে জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ও ৩৫এ ধারা বাতিলের পাশাপাশি ভূস্বর্গকে কেন্দ্র শাসিত অঞ্চল ঘোষণা করা হয়। একই সঙ্গে এতদিন জম্মু ও কাশ্মীরের সঙ্গে থাকা লাদাখকেও আলাদা কেন্দ্র শাসিত অঞ্চল ঘোষণার কথা ওই বিলে উল্লেখ করা হয়েছে। তা নিয়ে সমালোচনা যেমন হয়, তেমনই কেন্দ্রের পদক্ষেপের প্রশংসা করে দেশের বিভিন্ন মহল।
সোমবারই রাজ্যসভায় পাশ হয়ে যায় জম্মু ও কাশ্মীরকে বিশেষ সুবিধা প্রদানকারী ৩৭০ ও ৩৫এ ধারা বাতিলের বিল। দীর্ঘ টানাপোড়েন, আলাপ-আলোচনা, তর্ক-বিতর্কের মঙ্গলবার সন্ধ্যায় ভোটাভুটির মাধ্যমে বিল লোকসভায় বিল পাশ করান স্পিকার। এদিন সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বলেন, জম্মু ও কাশ্মীরের য়ে অংশে পাকিস্তান দখল করে বসে আছে, সেগুলি ফিরিয়ে আনার চেষ্টা করবে কেন্দ্র। ভূস্বর্গের বিচ্ছিন্নতাবাদী দলগুলির সঙ্গে কেন্দ্র আর কোনও আলোচনা করবে না বলেও জানিয়েছেন অমিত শাহ।












Click it and Unblock the Notifications