২৮টি ব্যাঙ্কে ২২,৮৪২ কোটি টাকার জালিয়াতি, ABG শিপইয়ার্ডের ডিরেক্টরদের কীর্তি ফাঁস করল CBI
২৮টি ব্যাঙ্কে ২২,৮৪২ কোটি টাকার জালিয়াতি, ABG শিপইয়ার্ডের ডিরেক্টরদের কীর্তি ফাঁস করল CBI
বিজায় মালিয়ার পর আরও এক ব্যাঙ্ক জালিয়াতের হদিশ। সাড়ে ২২ হাজার কোটি টাকারও বেশি জালিয়াতির অভিযোগ এবিজি শিপইয়ার্ডের ডিরেক্টরের বিরুদ্ধে। সিবিআই ঘটনার তদন্ত শুরু করেছে। ২৮টি ব্যাঙ্কের সঙ্গে এই জািলয়াতি করেছেন এবিজি শিপইয়ার্ডের ডিরেক্টররা। ঋষি আগরওয়াল, সন্তানম মুথুস্বামী এবং অশ্বিনী কুমারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এই জালিয়াতির।

এবিজি শিপইয়ার্ড এবিজি গ্রুপেরই একটি শাখা কোম্পানি। এই সংস্থা জাহাজ তৈরি এবং জাহাজ সারানোর কাজ করে থাকে। গুজরাতের সুরাট এবং দাহেজে রয়েছে সংস্থার কারখানা। এসবিআইয়ের তরফ থেকে অভিযোহ করা হয়েছে সংস্থার তিন ডিরেক্টর ২,৯২৫ কোটি টাকা ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছিল সেটা আর ফেরত দেয়নি তারা। শুধু এসবিআই নয়, আইসিআইসি ব্যাঙ্ক থেকেও ৭,০৮৯ কোটি টাকা, আইডিবিআই ব্যাঙ্ক থেকে ৩,৬৩৪ কোটি টাকা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে ১,২৪৪ কোটি টাকা, ইন্ডায়ান ওভারসিজ ব্যাঙ্ক থেকে ১,২২৮ কোটিটাকা দেনা করেছিল। এছাড়াও একাধিক ব্যাঙ্কের থেকে দেনা করেছিল তারা। কিন্তু একটি টাকাও ফেরত দেয়নি তারা। ব্যাঙ্ক গুলি অভিযোগ করেছে যে কারণে তাঁদের কাছ থেকে টাকা গুলি নেওয়া হয়েছিল সেই কাজে সেটা ব্যবহার করেনি তারা।
নভেম্বর মাসে প্রথম সিবিআইয়ে অভিযোগ দায়ের করে এসবিআই। ২০১৯ সালের ৮ নভেম্বর সেই অভিযোগ জানানো হয়েছিল। তার প্রায় ১ বছর পরে সিবিআই তাঁদের কাছ থেকে জবাব তলব করে। ২০২০ সালের ১২ মার্চ সিবিআই সংস্থাকে নোটিস পাঠায়। প্রায় দেড় বছর পর সিবিআই পদক্ষেপ করতে শুরু করে বলে অভিযোগ। এর আগে বিজয় মালিয়া, নিরব মোদী,মেহুল চোকসির মত ঘটনা ঘটার পরেও কেন সিবিআই অভিযোগ পেয়েও চুপ করে বসেছিল এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
১২ হাজার কোটিটাকার জাতিয়াতি করে বিজয় মালিয়া লন্ডনে বসে রয়েছেন। সেখানে দিব্য রয়েছেন তিনি। সিবিআই তাঁকে ফেরানোর চেষ্টা করছে। কিন্তু এখনও পর্যন্ত তাঁকে ফেরানো যায়নি লন্ডন থেকে। একই অবস্থা নিরব মোদী এবং মেহুল চোকসিদের। কয়েক হাজার কোটি টাকার ব্যাঙ্ক জািলয়াতি করে তারা দেশের বাইরে গিয়ে রয়েছেন। কিন্তু তাঁেদর দেশে ফিরিয়ে সাজা ঘোষণা করতে পারছে না মোদী সরকার। এই নিেয় বিরোধীরা মোদী সরকারকে তীব্র নিশানা করেছেন।












Click it and Unblock the Notifications