Delhi Election 2025: মেট্রোর টিকিটে ৫০ শতাংশ ছাড়, বিয়ের খরচ নেবে সরকার! কেজরি ১৫ টা গ্যারেন্টিতে জানেন কী আছে?

Delhi Election 2025: সামনেই দিল্লি বিধানসভা নির্বাচন (Delhi Vote)। এই নির্বাচনকে কেন্দ্র করে ক্রমশ চড়ছে পারদ। ৭০ বিধানসভা আসনে ভোট হবে আগামী ৫ ফেব্রুয়ারি। ফল প্রকাশ আগামী ৮ ফেব্রুয়ারি। এই নির্বাচনে একেবারে মাটি কামড়ে লড়াই করছে বিজেপি। অন্যদিকে আরও একবার জয়ের আত্মবিশ্বাস নিয়ে ময়দানে নামছে কেজরিওয়ালের দল আম আদমি পার্টি।

অন্যদিকে হারানো জমি আরও একবার ফিরে পেতে মরিয়া কংগ্রেস। কার্যত ত্রিমুখী লড়াই হতে চলেছে এবার দিল্লির নির্বাচনে। ইতিমধ্যে কংগ্রেস এবং বিজেপি উভয়ই ইস্তেহার প্রকাশ করেছে। একেবারে ভোটের (Delhi Election 2025) মুখে ইস্তেহার প্রকাশ করলেন আপ সুপ্রিমো।

Delhi Election 2025

ক্ষমতায় আরও একবার ফিরলে ১৫ টি প্রতিশ্রুতি পূরণে কথা বলা হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক কোন ১৫ গ্যারেন্টির (Kejriwal Guarantees) কথা বলা আছে আপের ইস্তেহারে-

Delhi Election 2025: কেজরিওয়ালের ১৫ গ্যারেন্টি

আজ সোমবার সাংবাদিক বৈঠকে ১৫ গ্যারেন্টির কথা বলেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির ক্ষমতায় ফিরলেই তা দ্রুত পূরণ করা হবে বলেও এদিন প্রতিশ্রুতি দেন। এক নজরে দেখে নিন কোন ১৫ টি গ্যারেন্টির (Kejriwal Guarantees) কথা আজ বলেছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী?

  • রোজগারের গ্যারেন্টি- যুবকদের কীভাবে রোজগার দেওয়া যায় সে বিষয়ে প্ল্যানিং করা হবে।
  • মহিলা সম্মান যোজনার মাধ্যমে প্রত্যেক মহিলাই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন ২১০০ টাকা করে।
  • জলের বিল নেওয়া হবে না। যে বিল পাঠানো হয়েছে তা মেটাতে হবে না।
  • সঞ্জীবনী যোজনাঃ ৬০ বছর বয়সের ব্যক্তিদের ফ্রি চিকিৎসা।
  • প্রত্যেক ঘরে ২৪ ঘণ্টাই পরিস্কার জল
  • যমুনা সাফাই- কেজরিওয়াল বলেছেন এই সংক্রান্ত প্ল্যানিং রেডি এবং তহবিলও রেডি
  • ইউরোপিয়ন লেবেলে দিল্লির সড়ক তৈরি হবে
  • ডক্টর আম্বেদকর স্কলারশিপ যোজনা- দলিত বাচ্চাদের বিদেশের বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ নেবে দিল্লি সরকার।
  • কলেজ ছাত্রদের ফ্রি বাস পরিষেবা এবং দিল্লি মেট্রোয় ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে।
  • প্রতি মাসে পুরোহিতরা পাবেন ১৮ হাজার টাকা।
  • ভাড়াটেরাও বিনামূল্যে বিদ্যুৎ এবং জলের সুবিধা পাবেন।
  • দিল্লিতে নতুন রেশন কার্ড তৈরি হবে।
  • অটো-ট্যাক্সি এবং ই রিক্সা চালান এমন পরিবারের মেয়ের বিয়ের জন্য এক লাখ, বাচ্চার ফ্রি কোচিং এবং বীমার সুবিধা মিলবে।

এছাড়াও এদিন ইস্তেহারা আরও একাধিক প্রতিশ্রুতি দেওয়ার কথা বলা হয়েছে।

Delhi Election 2025: অন্য যোজনাও চালু থাকবে

এদিন আপ সুপ্রিমো কেজরিওয়াল আরও বলেন, দিল্লি সরকার আগেও একাধিক যোজনা জারি করেছে। যার মধ্যে আছে ফ্রি বিদ্যুৎ, জল, বিনামূল্যে বয়স্কদের জন্য তীর্থ যাত্রা, মহিলাদের বাস যাত্রার মতো যে সমস্ত পরিষেবা চালাচ্ছিল তা চালাবে বলে জানানো হয়েছে। শুধু তাই নয়, এই সমস্ত সুবিধা যাতে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেই চেষ্টা সরকার ক্ষমতায় ফিরলেই চালাবে বলেও এদিন মন্তব্য করেছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+