অরবিন্দ কেজরিওয়ালের নজরে এবার কোন নির্বাচন! শুরু হয়ে গেল 'আপ' এর প্রস্তুতি
কেজরিওয়ালের নজরে এবার কোন নির্বাচন! শুরু হয়ে গেল 'আপ' এর প্রস্তুতি
দিল্লি বিধানসভা নির্বাচনের ভোট বৈতরণী পার হয়ে গিয়েছে। ৭০ আসনের মধ্যে ৬২ টি জিতেছে আম আদমি পার্টি। আর দিল্লির প্রায় ৫৩ শতাংশ ভোট পেয়েই তখত দখলে রেখেছে কেজরি শিবির। তবে এতে সন্তুষ্ট হতে রাজি নয় আম আদমি পার্টির শিবির। তাঁদের পাখির চোখ আপাতত ৩ টি পুরভোটে।

২০২২ সালের ভোট ও আপ
দিল্লির ৩ টি জায়গায় আগামী ২০২২ সালে পুরভোট সংগঠিত হতে চলেছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপিকে জোরদার মাত দেওয়ার এটাই সুযোগ। আ র সেই সুযোগ হাাত ছাড়া করতে রাজি নয় আপ। তার জন্য সমস্ত 'তৈয়ারি' করে রাখছেন কেজরিওয়াল।

দুর্নীতির আঁতুর ঘরের অভিযোগ মাথায় নিয়ে কেজরির লড়াই
বিজেপি সরকার বারবার বলেছে কেজরিওয়াল সরকার দুর্নীতির আঁতুর ঘর। আর সেই অভিযোগ মাথায় নিয়ে এবার পুরসভা দখলের লক্ষ্যে এগোচ্ছে কেজরি শিবির। প্রসঙ্গত, দুর্নীতির যাবতীয় অভিযোগ মাথায় নিয়েও কেজরিওয়ালের দিল্লি সরকার সবচেয়ে বেশি রাজস্ব আদায়ে দেশের প্রথম সারিতে। আর সেই মডেলকে সঙ্গে নিয়ে এবার দিল্লির নির্বাচনী লড়াইয়ে নামতে চাইছে আম আদমি পার্টি।

কেজরিওয়ালের ইঙ্গিত কোনপথে?
দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল আগেই জানিয়েছেন যে যতক্ষণ না পর্যন্ত এমনএসটি বা দিল্লির পুরভোট হচ্ছে, ততদিন পর্যন্ত বেশ কেয়কটি পদক্ষেপ তিনি নেবেন। যার মধ্যে পুরসভা গুলিকে দিললি সরকার আর্থিক সাহায্য দেবে, এমন কিছু পদক্ষেপও থাকবে।

দিল্লি ভোট ও পরিসংখ্যান
পরিসংখ্যান বলছে, পূর্ব, দক্ষিণ. উত্তর দিল্লির পুরসভায় ২৭২ টি আসন দখলে রেখেছে বিজেপি। ফলে বিজেপির দখলে থাকা পুরসভা এবার নিজের কব্জায় নেওয়াই রীতিমতো বড় চ্য়ালেঞ্জ হয়ে উঠতে চলেছে আম আদমি পার্টির কাছে।

ইতিমধ্যেই কিভাবে ঘুঁটি সাজিয়েছেন কেজরিওয়াল?
কেজরিওয়ালের সরকার মুখ্যমন্ত্রীর স্ট্রিট লাইট প্রকল্পকে কার্যকরী করে পুরসভাগুলিকে সাহায্য করতে চান। আর এই প্রকল্পেই কেজরি শিবির জানিয়ে দিয়েছে যে যে সমস্ত দিক পুরসভার দখলে রয়েছে, তার রক্ষণাবেক্ষণও করবে কেজরিওয়াল সরকার।
-
পশ্চিমবঙ্গ পুলিশে রদবদল! বিধানসভা নির্বাচনের আগে ১০০ জন আধিকারিকের বদলি -
অসম-পণ্ডিচেরিতে রেকর্ড ভোটিং, কেরলে ছাপিয়ে গেল পাঁচ বছর আগের রেকর্ড, কোন রাজ্যে কত ভোট পড়ল? -
এসআইআরে রাজ্যজুড়ে কত লক্ষ নাম, কোন জেলায় সর্বোচ্চ ছাঁটাই? কী বলছে পরিসংখ্যান -
রেশন দুর্নীতি মামলায় রাজ্যের ১২টি জায়গায় ইডির ম্যারাথন তল্লাশি -
দুন বুক ফেস্টিভ্যালে গাড়োয়ালি ও কুমায়ুনী ভাষার দাপট, প্রকাশ পেল ২৬টি নতুন বই -
মমতার পাড়ায় দাঁড়িয়েই মুখ্যমন্ত্রীকে হারানোর হুঙ্কার শুভেন্দু অধিকারীর, সারলেন ভবানীপুরে প্রচার -
অবিশ্বাস্য ব্যাটিং মুকুল চৌধুরীর! লখনৌয়ের কাছে জেতা ম্যাচ হেরে জয়ের খাতাই খুলতে পারল না কেকেআর -
'ভাতার প্রতিশ্রুতি দিয়ে বাংলার মা-বোনেদের মন ভোলানো যাবে না', অমিত শাহকে কটাক্ষ অভিষেকের -
সুপ্রতিম সরকার সহ বাংলার ৩ আইপিএসকে তামিলনাড়ুতেই ভোট পর্যবেক্ষক নিয়োগ, অবিলম্বে পৌঁছনোর নির্দেশ কমিশনের -
ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হলে ইরানের সঙ্গে কী করবেন? হুঁশিয়ারি দিয়ে রাখলেন ট্রাম্প -
আমেরিকার 'অযৌক্তিক' দাবির কারণেই ভেস্তে গেল শান্তি আলোচনা, কী কী অভিযোগ ইরানের -
ইরান-আমেরিকা কূটনৈতিক আলোচনার আগে তেহরানকে সতর্ক করলেন জেডি ভ্যান্স











Click it and Unblock the Notifications