‘ফায়ার হেয়ারকাট’ করতে গিয়ে বিপত্তি, আগুনে পুড়ে হাসপাতালে ভর্তি গুজরাতের তরুণ
বিচিত্র এই দুনিয়ায় কতই না আজব ধরনের ঘটনা ঘটে। আর সেই আজব ধরনের ঘটনা মাঝে মাঝেই বিপদ ডেকে আনে। যেরকমটা হল গুজরাতের ভালসাদ জেলায়। চুল-দাঁড়ি বাড়লে তা কাটতে হয় বা কেউ কেউ নতুন স্টাইলে চুল কাটতেও ভালোবাসেন, আর সেই চুলের স্টাইল 'ফায়ার হেয়ারকাট' করতে গিয়ে ১৮ বছরের তরুণ পুড়ে গিয়ে বিপত্তি ঘটল। ভালসাদ জেলার ভাপি টাউনের এক সেলুনে এই দুর্ঘটনা ঘটে।

প্রসঙ্গত, সম্প্রতি জনপ্রিয় পাওয়া এই ফায়ার হেয়ারকাট-এর পদ্ধতিটি আসলে হল এরকম যে যিনি চুল কাটবেন অর্থাৎ নাপিত বা হেয়ারড্রেসার তিনি চুল কাটতে আসা ব্যক্তির চুল সেট করার জন্য আগুন ব্যবহার করবেন। ভাপি শহরের এই দুর্ঘটনার ভিডিও ক্লিপ, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেখানে দেখা গিয়েছে, এই চুল কাটার পদ্ধতি হিসাবে আক্রান্তের চুলে আগুন ধরানো হয় যা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এই ঘটনাটি বুধবার ঘটে বলে জানা গিয়েছে। চুলের আগুন থেকে ওই তরুণের গলা ও বুকে পুড়ে যায় এবং তাঁকে গুরুতর আহত অবস্থায় ভাপির হাসপাতালে নিয়ে আসা হয়। যেখান থেকে তাঁকে ভালাসাদের সিভিল হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
An 18-year-old man suffered severe burn injuries after his ”fire haircut” went wrong at a salon in Vapi town of Gujarat’s Valsad district#valsad #fire_haircut #ViralVideo #viralvideos2022 pic.twitter.com/K4ALzdGyq5
— Ravi kumar (@ravikumar455) October 27, 2022
ভাপি টাউন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে ভাপির ভাদাকমোরার বাসিন্দা ওই তরুণ ফায়ার হেয়ারকাট করানোর জন্য সুরপাড় এলাকার সেলুনে গিয়েছিলেন। তদন্তকারী অফিসার করমসিন মকওয়ানা জানিয়েছেন যে আক্রান্ত ও হেয়ারড্রেসারের বয়ান রেকর্ড করার প্রক্রিয়া চলছে। পুলিশ অফিসার বলেন, 'আমরা আক্রান্তের বয়ান নেওয়ার চেষ্টা করছি। তিনি ভালসাদের সিভিক হাসপাতালে ভর্তি রয়েছেন। আমরা সুরাতের এক হাসপাতাল থেকে জানতে পারি যেখানে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল।' প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে চুল কাটার জন্য চুলে কিছু রাসায়নিক দ্রব্য ব্যবহার করার জন্য আক্রান্তের উপরের শরীরে একাধিক অংশ পুড়ে গিয়েছে। পুলিশ জানিয়েছে ফায়ার হেয়ারকাট-এর জন্য কোন রাসায়নিক ব্যবহার করা হয়েছিল তা নিশ্চিত করার জন্য তদন্ত চলছে।












Click it and Unblock the Notifications