কর্তারপুর করিডোরের উদ্বোধনে গিয়ে সিধুর খোঁজে ইমরান, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
কর্তারপুর করিডরের উদ্বোধনে এসে সিধুর খোঁজ করছেন ইমরান খান। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।
কর্তারপুর করিডরের উদ্বোধনে এসে সিধুর খোঁজ করছেন ইমরান খান। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। তাতে দেখা গিয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে এসে ইমরান খান আধিকারিকদের কাছে জানতে চাইছেন নভজ্যোত সিং সিধু কোথায় রয়েছেন। তিনি আধিকারিকদের জিজ্ঞাসা করছেন আমাদের সিধু কোথায়।

গতকালই দুই দেশের মধ্যে কর্তারপুর করিডরের উদ্বোধন হয়। ভারতের দিকে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর পাকিস্তানের দিকে উদ্বোধন করেন ইমরান খান। পাকিস্তানের তরফ থেকে সিধুকে আলাদা করে আমন্ত্রণ পাঠানো হয়েছিল। যদিও এই অনুষ্ঠানে যাওয়ার জন্য আলাদা করে সিধুকে রাজনৈতিক অনুমতি দেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে সিধু প্রকাশ্য ইমরান খানের প্রশংসায় সরব হয়েছেন। ইমরান খানের জন্যই এই ঐতিহাসিক কাজ করা সম্ভভ হয়েছে বলে দাবি করেছেন সিধু। যদিও এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ধন্যবাদ জানিয়েছেন সিধু। ইমরান খান এই কাজ করে গোটা বিশ্বের হৃদয় জয় করেছেন বলে দাবি করেন সিধু।
সিধুর সঙ্গে ইমরান খানের বন্ধুত্বের সম্পর্ক নিয়ে কম টানাপোড়েন হয়নি। এর আগে ইমরান খানের শপথ গ্রহন অনুষ্ঠানে সিধুর যাওয়া নিয়েও ভারতে সমালোচনা হয়েছিল। কয়েকদিন আগেই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং দাবি করেছিলেন পাক সেনা প্রধান আগেই কার্তারপুর করিডর খোলার কথা সিধুকে জানিয়েছিলেন।
-
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায়











Click it and Unblock the Notifications