কলেজ যাওয়ার সময় তরুণীকে শ্লীলতাহানি, টেনে ৫০০ মিটার নিয়ে রাস্তায় ফেলল অটোচালক
থানের এক কলেজ ছাত্রীকে হেনস্থা করে ৫০০মিটার টেনে নিয়ে ফেলল এক অটো চালক
শুক্রবার ভোরে মহারাষ্ট্রের থানে এলাকায় এক তরুণীকে শ্লীলতাহানি করেন এক অটোচালক। এরপর মহিলাকে অটোর সঙ্গে টেনে ৫০০ মিটার নিয়ে যাওয়া হয় বলে জানা গিয়েছে। ইতিমধ্যে ঘটনাটির ভিডিও ভাইরাল হয়ে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা ভিডিওটি দেখে আঁতকে উঠছেন।

থানের সিনিয়র ইন্সপেক্টর জয়রাজ রানাওয়ার জানিয়েছেন, ভোর ৬.৪৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে। নির্যাতিতা এক কলেজ ছাত্রী বলে তিনি জানিয়েছেন। কলেজ যাওয়ার সময় তাঁকে এক অটোচালক শ্লীলতাহানী করে। স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যে পুলিশ অভিযুক্ত অটো চালককে আটক করেছে। পুলিশের তরফে জানানো হয়েছে, জেরায় অটোচালক দোষ স্বীকার করেছে। পুলিশ জানিয়েছে, অটো চালকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ধারা এবং অন্যান্য প্রাসঙ্গিক বিধানের অধীনে একটি অভিযোগ নথিভুক্ত করা হয়েছে।
পুলিশ সূত্রের খবর, ভোর ৬.৪৫ মিনিট নাগাদ তরুণী অটোতে ওঠেন কলেজ যাওয়ার জন্য। সেই সময় অটো চালকে ওই তরুণীকে অশ্লীল মন্তব্য করেন। তরুণী তার বিরোধিতা করেন। এরপরেই অটোচালকের সঙ্গে তাঁর বচসা হয়। তরুণীর হাত ধরে টানতে থাকে অটো চালক বলে অভিযোগ। তরুণী কোনও রকমে নিজেকে ছাড়িয়ে অটো থেকে নেমে যাওয়ার চেষ্টা করেন। সেই সময় অটো চালক তরুণীর হাত ধরে ফেলেন। তারপর অটোচালক তাঁর তিন চালাকা চালাতে শুরু করেন। একটি ঘটনার একটি ভিডিও দেখা গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে, এক তরুণী অটোতে ঝুলতে ঝুলতে যাচ্ছে। প্রায় ৫০০ মিটার যাওয়ার পর তরুণী রাস্তায় পড়ে যান। অটোচালক পালিয়ে যান।
ঘটনায় তরুণী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনাটি থানে রেলওয়ে স্টেসনের কাছে হয়েছে বলে জানা গিয়েছে। থানায় অভিযোগ দায়েরের পরেই পুলিশ অটোচালকের সন্ধানে তল্লাশি অভিযান শুরু করে। শনিবার থানে পুলিশ নভি মুম্বইয়ের দিঘা এলাকা থেকে অভিযুক্ত অটো চালককে গ্রেফতার করেছে। অটোটি পুলিশ বাজেয়াপ্ত করেছে বলে জানা গিয়েছে।
ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সিসিটিভির একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা একটি অটো চলছে। সেখানে তরুণী ঝুলতে ঝুলতে যাচ্ছে। প্রায় ৫০০ মিটার পরে তরুণী পড়ে যায়। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই আঁতকে উঠছেন নেটিজেনরা। মহিলা নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। অনেক ক্ষেত্রে নেটিজেনরা তাঁদের ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করছেন। অনেকেই দাবি করছেন, দেশে মহিলা নিরাপত্তা বর্তমানে প্রহসনে পরিণত হয়েছে।
-
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট মোশন খারিজ সংসদে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া?










Click it and Unblock the Notifications