গত পাঁচ বছরে ৯২ শতাংশ প্রতিশ্রুতিই পূরণ হয়েছে ঝাড়খন্ডে, রিপোর্ট প্রকাশ
গত পাঁচ বছরে ৯২ শতাংশ প্রতিশ্রুতিই পূরণ হয়েছে ঝাড়খন্ডে, রিপোর্ট প্রকাশ
মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের পাশাপাশি একাধিক রাজ্যে ইতিমধ্যেই বিজেপির শক্তিক্ষয় হয়েছে। হরিয়ানায় সরকার গঠন করতে পারলেও বিজেপির বিজয় রথ এসে থমকে গেছে মহারাষ্ট্রে। এদিকে, চলতি বছরের শেষেই বিধানসভা নির্বাচন হতে চলেছে ঝাড়খণ্ডে। এই অবস্থায় ঝাড়খন্ডে শক্তি ধরে রাখতে বদ্ধপরিকর বিজেপি। চলতি বছরেই অন্যান্য রাজ্য গুলিতে করুণ পরিণতির পর এবার ঝাড়খন্ড নিয়ে কিছুটা আশাবাদী বিজেপি সরকার।

একদিকে গত বৃহস্পতিবার প্রকাশিত একটি রিপোর্টে দাবি করা হয়েছে ২০১৪ সালের নির্বাচনে জিতে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল তার প্রায় ৯২ শতাংশ পূর্ণ হয়েছে। ২০১৪ সালের ইস্তেহারের ভিত্তিতে বিজেপি সরকারের কার্যক্রম নিয়ে পাবলিক পলিসি রিসার্চ সেন্টার বা পিপিসি সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করে।
বিজেপির প্রশংসা করে এই রিসার্চ সেন্টারের সহ সভাপতি বিনয় সহস্রুবুদ্ধি জানান বিগত বছর গুলিতে ঝাড়খণ্ড সরকারের একাধিক অভিনব পদক্ষেপের ফলে সমাজে অখন্ডতা বজায় রয়েছে, যা অন্যান্য রাজ্যের চিত্র গুলির থেকে খানিক আলাদা। তিনি এই রাজ্যের মহিলা সম্পর্কিত উদ্যোগ গুলিরও বিশেষ ভাবে প্রশংসা করেছেন। রাজ্য সরকারের উজ্বলা দিদি প্রকল্পেরও ভূয়সী প্রশংসা করতে দেখা যায় তাকে। পাশাপাশি ব্যাংক, কৃষি, পশুপালন সহ একাধিক প্রকল্পও রাজ্যে খুবই কার্যকরী প্রভাব ফেলেছে বলে মনে করেন তিনি। যদিও সূত্রের খবর, বিজেপি শাসিত ঝাড়খণ্ডে গত পাঁচ বছরে ২২ জনের অনাহারে মৃত্যু হয়েছে, যার মধ্যে ২০১৮ সালেই মৃত্যুর সংখ্যা ১১ জন। অনাহারে মৃত্যু প্রসঙ্গে বিজেপিকে বারবার কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিরোধীরা।
অন্যদিকে, রাজ্যের শিল্প বিকাশের জন্য "মেক ইন ঝাড়খণ্ড" গড়ার প্রতিশ্রুতি সহ বিজেপি সরকার একাধিক প্রতিশ্রুতি দিলেও তার কার্যকারিতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। আগামী ৩০শে নভেম্বর থেকে ডিসেম্বরের ২০ তারিখ পর্যন্ত চলবে ঝাড়খন্ডে ভোট গ্রহণ প্রক্রিয়া। ভোটের ফলাফল প্রকাশিত হবে ২৩শে ডিসেম্বর। এত কিছুর পরেও বিজেপি সরকার গঠন করতে পারে কি পারেনা, সেই দিকেই তাকিয়ে রাজ্যের মানুষ।
-
টানা দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ জিতল মেন ইন ব্লু! মোটা অঙ্কের পুরস্কার পেল ভারত, কোন দল কত টাকা পেল? জানুন -
বসন্তের শুরুতেই বৃষ্টির ইঙ্গিত! এই সমস্ত জায়গাগুলিতে জারি হলুদ সতর্কতা, কী জানাচ্ছে হাওয়া অফিস? -
শিলিগুড়িতে রাষ্ট্রপতির সফরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ! এবার মুখ্যসচিবের কাছে জবাব চাইল কেন্দ্র -
৬৩ লক্ষ নাম বাদ নিয়ে তোলপাড় রাজনীতি! SIR তালিকার বিতর্কের মাঝে আজই বাংলায় আসছে কমিশনের ফুল বেঞ্চ -
ভোটের প্রতিশ্রুতি পূরণে নতুন উদ্যোগ, বাংলাদেশে ইমাম, পুরোহিত ও যাজকদের জন্য মাসিক ভাতা চালুর ঘোষণা -
'নোংরা রাজনীতি আর ঔদ্ধত্যই একদিন তৃণমূলকে শেষ করবে', রাষ্ট্রপতির অপমানে প্রধানমন্ত্রী মোদীর নিশানায় ঘাসফুল শিবির -
ভোট ঘিরে কমিশনের সঙ্গে বৈঠক! SIR ইস্যুতে ক্ষোভ বামেদের, কী কী অভিযোগ ও দাবি তুলল বিরোধীরা? -
'সুপ্রিম কোর্টে গিয়েছেন যখন…'! জ্ঞানেশের মন্তব্যে ক্ষোভ, পাল্টা জবাব দিলেন চন্দ্রিমা, কী বললেন? -
নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই নজির গড়ে টি২০ বিশ্বকাপ দখলে রাখল ভারত, সব বিভাগে ধরাশায়ী নিউজিল্যান্ড -
'আমাকে বলছেন ডোন্ট শাউট'! জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকের পর কী বললেন তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্য? -
শেয়ার বাজারে বড় ধস! এক ধাক্কায় বেড়ে গেল তেলের দাম, কত? চাপে বিনিয়োগকারীরা -
১৮-র নীচে সোশ্যাল মিডিয়ায় কড়া নজরদারি! তিনটি পৃথক বয়সের জন্য আলাদা নিয়ম, কী পরিকল্পনা কেন্দ্রের?












Click it and Unblock the Notifications