আগুনের মধ্যে দিয়ে দৌড়ে রাজস্থানের, এক কনস্টেবল শিশুর প্রান বাঁচালেন কিন্তু কীভাবে

আগুনের মধ্যে দিয়ে দৌড়ে রাজস্থানের, এক কনস্টেবল শিশুর প্রান বাঁচালেন কিন্তু কীভাবে

সামনেই নববর্ষ। আর বেশি দিন বাকি নেই। আর সেই কারণেই অর্থাৎ নববর্ষ উদযাপনের জন্য শনিবার রাজস্থানের করৌলিতে একটি মোটর সাইকেল র‍্যালি শুরু হয়। সেখানে র‍্যালি শুরু হলেই শুরু হয়ে যায় সহিংসতা। আর সেই সময় ৩১ বছর বয়সী পুলিশ কনস্টেবল নিজের জীবনের ঝুঁকি নিয়ে বাঁচান একটি শিশুকে। যা খুব প্রশংসানীয়। মহান ব্যক্তির নাম নেত্রেশ শর্মা।

আগুনের মধ্যে দিয়ে দৌড়ে রাজস্থানের, এক কনস্টেবল শিশুর প্রান বাঁচালেন কিন্তু কীভাবে

নেত্রেশ শর্মা জানান, যারা মোটরসাইকেল নিয়ে টহল দিচ্ছিল, আমি তাঁদের নেতৃত্ব দিচ্ছিলাম। সেই সঙ্গে সকলের সুরক্ষা প্রদান করছিলাম। কিন্তু হঠাৎই পাথর ছোঁড়াছুড়ি শুরু হয়। আমি একটু পিছিয়ে আসি, দেখি, দুজন লোক রাস্তার উপর বসে আছে। তারা আহত হয়েছে। বারবার আমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছে। তারপর আমি দুটি দোকানের মাঝখানে একটি বাড়ি দেখতে পেলাম। দেখলাম যেটির ভেতরে দুই-তিনজন মহিলা আটকে আছে। তাদের মধ্যে একজনের কোলে একটি শিশু ছিল।

আগুনের লেলিহান শিখার কারণে দরজায় বন্ধ হয়ে যাচ্ছিল। মহিলারা আমাকে সাহায্য করার জন্য অনুরোধ করেছিল। শিশুটি একটি শালে মোড়ানো ছিল। আমি তাঁদের শিশুটিকে আমাকে দিতে। আমি শিশুটিকে আমার কোলে নিলাম। সেই সঙ্গে অন্য মহিলাদের বললাম আমার পিছনে, ঘর দিয়ে যেতে। তিনি কিন্তু শিশুটীকে নিজের বুকে আগলে রেখে ছিলেন । সেই ছবি কিনতুঁ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখে অবাক হয়েছেন অনেকে।

পুলিশ সদস্যরা জানান, দোকানে আগুন লাগানো হয়েছিল। পুলিশ আগুন নেভাতে এবং লোকদের উদ্ধার করতে ব্যস্ত ছিল। শর্মা আরও বলেন,মহিলারা আমাকে অনুসরণ করেছিল। তারপর আমি শিশুটিকে তাদের কাছে ফিরিয়ে দিয়েছিলাম। যদিও তার এই সাহসিকতার জন্য নেটিজেনদের পাশাপাশি রাজস্থান পুলিশও প্রশংসা করেছেন। কনস্টেবল জানান, আমি শুধু আমার দায়িত্ব পালন করছি।

নেত্রেশ জানান, ইতিমধ্যে টুইটার ব্যবহারকারীরা সাহসী কনস্টেবলকে স্যালুট করছেন। বীরত্বের পুরস্কার দাবি করছেন অনেকে। অনেকে জানান, এই সাহসী জওয়ানকে আন্তরিকভাবে স্যালুট। যিনি শিশুটিকে বাঁচাতে নিজের জীবন দিয়েছেন। আমি অনুরোধ করছি সাহসী যুবককে একটি পুরস্কার দেওয়া উচিত। বলে জানান একজন ব্যবহারকারী।

পুলিশের ইন্সপেক্টর-জেনারেল (আইজি), প্রসন্ন কুমার খামেসরা জানান, এই হিংসার ঘটনার পর সেই জায়গায় কারফিউ জারি করা হয়েছে। শনিবারের পাথর নিক্ষেপের ঘটনায় পুলিশ ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সাতজনকে আটক করেছে পুলিশ এঘটনায়। মোট অভিযুক্তের ৭ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মোট ২১ টি দুচাকার এবং চার চাকার গাড়ি ছিল। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+