দক্ষিণে নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা! সেনিয়ার ঘনীভূত হতে পারে ৪৮ ঘণ্টায়, সাত সমুদ্রের রাজ্যে সতর্কতা জারি
দক্ষিণ বঙ্গোপসাগর আবারও অস্থির। মালয়েশিয়া ও মালাক্কা প্রণালীর উপরে অবস্থান করা সুস্পষ্ট নিম্নচাপ এলাকা দ্রুত শক্তি সঞ্চয় করছে। ভারতীয় আবহাওয়া দপ্তর তথা আইএমডি সতর্ক করে জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই এই আবহাওয়ার সিস্টেমটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি তা হয়, নতুন ঝড়ের নাম হবে সেনিয়ার যার অর্থ সিংহ নামটি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
বর্তমানে নিম্নচাপটি পশ্চিম উত্তরপশ্চিম দিকে সরে যাচ্ছে। আবহাওয়াবিদদের অনুমান, প্রথম ধাপে এটি দক্ষিণ আন্দামান সাগরের উপরে ডিপ্রেশনে পরিণত হবে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই। স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে, আন্দামান সাগর থেকে মালাক্কা প্রণালী পর্যন্ত তীব্র মেঘগঠন অব্যাহত। ১৫ থেকে ২০ নট বেগে দমকা হাওয়া বইছে, ঝোড়ো হাওয়ার গতি ছুঁতে পারে ৩০ নট, সমুদ্র এখনও মাঝারি উত্তাল।

এদিকে, কোমোরিন অঞ্চলের উপরে অবস্থান করা উচ্চস্তরের ঘূর্ণাবর্তও উদ্বেগ বাড়াচ্ছে। আইএমডি জানিয়েছে, ২৫ নভেম্বর নাগাদ শ্রীলঙ্কা ও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের কাছে আরও একটি নতুন নিম্নচাপ তৈরি হতে পারে, যা পরে আরও শক্তিশালী আকার নিতে পারে।
তামিলনাড়ুতে ২৫ থেকে ২৭ নভেম্বর ভারী বৃষ্টি, তার আগের দিন ২৪ নভেম্বর ও পরে ২৮ থেকে ৩০ নভেম্বর খুব ভারী বৃষ্টির পূর্বাভাস।
কেরল ও মাহে তে
২৪ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা।
লাক্ষাদ্বীপে ২৪ নভেম্বর ঝোড়ো বৃষ্টির সতর্কতা। আন্দামান ও নিকোবরে ২৫ ও ২৯ নভেম্বর ভারী বৃষ্টি, ২৬ থেকে ২৮ নভেম্বর খুব ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
উপকূলীয় অন্ধ্রপ্রদেশ ও ইয়ানামে
২৯ নভেম্বর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ৩০ নভেম্বর খুব ভারী বর্ষণ হতে পারে।
তামিলনাড়ুতে ২৪ থেকে ২৮ নভেম্বর বজ্রসহ বৃষ্টি হতে পারে।কেরল ও মাহে তে ২৪ থেকে ২৬ নভেম্বর বজ্রসহ বৃষ্টি হতে পারে।
লাক্ষাদ্বীপে ২৪ নভেম্বর ও উপকূলীয় অন্ধ্র ও ইয়ানামে ২৭ থেকে ২৮ নভেম্বর বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আন্দামান ও নিকোবরে আগামী ছয় দিন জুড়ে ৪০ থেকে ৫০ কিমি গতির ঝোড়ো হাওয়া সহ বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে।
ঘূর্ণিঝড় সেনিয়ার আসার সম্ভাবনা ঘিরে দক্ষিণ উপকূলে ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্রযাত্রীদের সতর্ক করা হয়েছে, প্রশাসনও পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে। দক্ষিণ ভারতের আকাশে ফের ঘনীভূত হচ্ছে ঝড়ের শঙ্কা।
-
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
নতুন অর্থবর্ষের শুরুতেই সুদ অপরিবর্তিত, সঞ্চয়কারীদের ভরসা অটুট রাখল সরকার -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও












Click it and Unblock the Notifications