২৫ মিনিট বিজ্ঞাপন দেখিয়ে সময় নষ্ট, PVR ও INOX-এর বিরুদ্ধে মামলা দর্শকের, পাচ্ছেন ৬৫ হাজার টাকা

সিনেমা হলে সিনেমা দেখতে যাওয়া নতুন কোনও বিষয় নয়। আমরা প্রায়ই সিনেমা দেখতে থিয়েটার বা হলে যায়। আর সেখানে সিনেমা শুরুর যে সময় দেওয়া থাকে তার থেকে খানিকটা সময় পরে শুরু হয় সিনেমা গুলি। কেননা সেইটুকু সময় চলতে থাকে নানা ধরনের বিজ্ঞাপন কিংবা কোনও আসন্ন সিনেমার ট্রেলার। সাধারণত সেই সব দিকে আমরা অত নজর দিইনা। তবে এবার সেই জন্যেই মামলার মুখে পড়তে হল নামকরা দুই সংস্থাকে।

এক ৩০ বছর বয়সী ব্যক্তি পিভিআর সিনেমাস এবং আইনক্স-এর বিরুদ্ধে মামলা করে ক্ষতিপূরণ আদায় করেছেন। কারণ, সিনেমার শো টাইমের আগে ২৫ মিনিট ধরে বিজ্ঞাপন দেখিয়ে তার সময় নষ্ট করা হয়েছে। বেঙ্গালুরুর কনজিউমার কোর্ট এই ঘটনায় পিভিআর ও আইনক্সকে ৫০,০০০ টাকা ক্ষতিপূরণ, ৫,০০০ টাকা মানসিক যন্ত্রণার জন্য এবং ১০,০০০ টাকা মামলা খরচ দিতে বলেছে।

Cinema hall

প্রতীকী ছবি / ছবি সৌজন্য- pexels

কি ঘটেছিল?

২০২৩ সালে অভিষেক এমআর নামের এক ব্যক্তি 'স্যাম বাহাদুর' সিনেমার জন্য বিকেল ৪:০৫-এর শো-এর তিনটি টিকিট বুক করেন। কিন্তু সিনেমাটি প্রকৃতপক্ষে বিকেল ৪:৩০-এর পরে শুরু হয়। তিনি অভিযোগ করেন যে অনেক বিজ্ঞাপন দেখানোয় তার ২৫ মিনিট নষ্ট হয় এবং তার অন্যান্য কাজের পরিকল্পনা ভেস্তে যায়। তিনি আদালতে দাবি করেন যে এটি "অন্যায্য বাণিজ্যিক অনুশীলন"। কেননা জোর করে এই বিজ্ঞাপন দেখানোর জন্যে সংস্থাটি টিকিটে সঠিক শো টাইম উল্লেখ করেনি।

আদালত সম্পূর্ণ বিষয় শুনে সবদিক বিচার করে, পিভিআর ও আইনক্সকে ৫০,০০০ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ করে। একই সাথে, অভিযোগকারীর মানসিক যন্ত্রণার জন্য ৫,০০০ টাকা দেওয়া হবে। মামলা পরিচালনার খরচ বাবদ আরও ১০,০০০ টাকা দিতে হবে। ভোক্তা কল্যাণ তহবিলে এক লক্ষ টাকা জমা দিতে হবে।

অবশ্য এপ্রসঙ্গে, পিভিআর ও আইনক্স যুক্তি দেয় যে তারা কিছু 'পাবলিক সার্ভিস অ্যানাউন্সমেন্ট' (PSA) দেখানোর জন্য বাধ্য। কিন্তু তা ২৫ মিনিট ধরে তারা দেখায়নি। তবে আদালত জানায়, PSA দেখানো যেতে পারে, কিন্তু সিনেমা শুরুর আগে তা মাত্র ১০ মিনিটের জন্য। দীর্ঘ বিজ্ঞাপন দিয়ে দর্শকদের সময় নষ্ট করা গ্রহণযোগ্য নয়।

একই সাথে আদালত এও জানায় BookMyShow-এর জন্য দায়ী নয়। এই সংস্থার এই বিষয়ে কোনো দায় নেই, কারণ এটি কেবল টিকিট বুকিং প্ল্যাটফর্ম। বিজ্ঞাপনের ব্যাপারে তারা কোনো নিয়ন্ত্রণ রাখে না।

আদালত এদিন এই মামলায় স্পষ্ট করে জানিয়েছে, "কারও সময় এবং অর্থ অপচয় করার অধিকার কারও নেই। ব্যস্ত মানুষদের জন্য ২৫-৩০ মিনিট অপ্রয়োজনীয় বিজ্ঞাপন দেখা কষ্টকর। তাই থিয়েটার সংস্থাগুলিকে এই বিষয় গুলি মেনে চলতে হবে"।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+