দেশজুড়ে আরও কিছুদিন তাপপ্রবাহের সতর্কতা, রইল এ নিয়ে গুরুত্বপূর্ণ দশটি পয়েন্ট

দেশজুড়ে আরও কিছুদিন তাপপ্রবাহের সতর্কতা, রইল এ নিয়ে গুরুত্বপূর্ণ দশটি পয়েন্ট

শেষ একসপ্তাহ ধরে ভয়ঙ্কর তাপপ্রবাহ দেখছে দেশ! যদিও সম্প্রতি ভারতের বেশ কিছু অংশ ঝড়বৃষ্টির সম্মুখীন হয়েছে তবুও এখনই মুক্তি নয় এই ভয়ঙ্কর হিট ওয়েভ থেকে! অন্তত এমনটাই জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া বিভাগ, বৃহস্পতিবার উত্তর-পশ্চিম, মধ্য এবং পূর্ব ভারতে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া বিভাগ। আইএমডি উল্লেখ করেছে যে আগামী এক সপ্তাহ দেশের বেশিরভাগ অংশে সর্বাধিক তাপমাত্রা ৪০থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরা ফেরা করবে!

দেশজুড়ে আরও কিছুদিন তাপপ্রবাহের সতর্কতা, রইল এ নিয়ে গুরুত্বপূর্ণ দশটি পয়েন্ট

কিন্তু বিগত বছরগুলির তুলনায় কেন বাড়ছে এই তাপমাত্রা!

বিশেষজ্ঞরা বলছেন, মানুষের আচরণের কারণে গ্লোবাল ওর্য়ামিং ও ঋতু পরিবর্তন দুটিই দায়ী এই এই হঠাৎ আবহাওয়া পরিবর্তনের জন্য। তবে এবার ক্রমশ এরকম তাপপ্রবাহের সঙ্গেই অভ্যস্ত হতে হবে দেশবাসীকে এমনটাই জানাচ্ছেন আবহাওয়ার বিশারদরা! প্রতি দু'তিন বছরেইমআরও ভয়ঙ্কর হয়ে ফিরবে তাপপ্রবাহ! সংবাদমাধ্যম সূত্রের খবর শেষ ১২১ বছরে এরকম উষ্ণ মার্চ মাস অনুভূত হয়নি ভারতে৷

তাপপ্রবাহ নিয়ে গুরুত্বপূর্ণ দশটি পয়েন্ট রইল ওয়ানইন্ডিয়াবাংলার পাঠকদের জন্য

এক, আইএমডি অনুসারে, উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতে পরবর্তী পাঁচ দিন এবং পূর্ব ভারতে পরবর্তী তিন দিন তাপপ্রবাহের একই অবস্থা থাকবে। তারপর তাপপ্রবাহ কমে যাবে।

দুই, বুধবার পর্যন্ত, রাজস্থান, মহারাষ্ট্রের বিদর্ভ, মধ্যপ্রদেশ এবং পূর্ব উত্তর প্রদেশের বেশিরভাগ অংশের পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, গুজরাট, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড় এবং তেলেঙ্গানার উত্তর অংশে সর্বাধিক তাপমাত্রা ছিল ৪৩ থেকে ৪৬ ডিগ্রি সেলসিয়াস।

তিন, হরিয়ানা, দিল্লি, পাঞ্জাব, পশ্চিম উত্তরপ্রদেশ এবং তেলেঙ্গানা ও গুজরাটের বাকি অংশগুলির মধ্যে বেশিরভাগ জায়গাতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ থেকে ৪৩ ডিগ্রি সেলসিয়াস।

চার, আগামী দু'দিনের মধ্যে উত্তর-পশ্চিম ভারতের বেশিরভাগ অংশে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় দুই ডিগ্রি বৃদ্ধি পাবে এবং তারপরে সেই স্তরে থাকবে বেশ কিছুদিন! পূর্ব ভারতে, সর্বোচ্চ তাপমাত্রা বর্তমান স্তরেই থাকবে এবং তারপরে দুই থেকে তিন ডিগ্রি কমে যাবে!

পাঁচ, ২রা মে থেকে উত্তর-পশ্চিম ভারতে হালকা বা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে!

ছয়, আইএমডি-এর দেওয়া তথ্য অনুসারে এই তাপপ্রবাহ, শিশু, বয়স্ক এবং দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত ব্যক্তি সহ দুর্বল ব্যক্তিদের জন্য স্বাস্থ্যের উদ্বেগের কারণ হতে পারে! যারা দীর্ঘ সময় ধরে সূর্যের সংস্পর্শে থাকেন তাদের তাপজনিত অসুস্থতার লক্ষণ দেখা দিতেও পারে বলেমআইএমডি জানিয়েছে!

সাত, আইএমডি পরামর্শ দিয়েছে সাধারণ মানুষ যাতে বাড়ির বাইরে বেশি না যান এবং বেশি পরিমানে জল ও তরল পানীয় খেয়ে শরীরকে হাইড্রেটেড রাখেন৷

আট, তাপপ্রবাহের ফলে, মহারাষ্ট্র এবং রাজস্থানের মতো রাজ্যগুলিতে বিদ্যুতের চাহিদার তীব্র বৃদ্ধি এবং পরবর্তী ঘাটতি লক্ষ্য করা গিয়েছে!

নয়, রাজস্থান, গুজরাট এবং অন্ধ্রপ্রদেশে, তীব্র তাপপ্রবাহের মধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে শিল্প কার্যক্রম ব্যাহত হয়েছে বলে সূত্র মারফৎ জানা গিয়েছে!

দশ, ভারত এই বছর ১২২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণতম মার্চের রেকর্ড করেছে৷ মার্চ ২০২২ এর মাসিক গড় তাপমাত্রা ৩৩.১ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে! যা ২০১০ সালের ৩৩.০৯ ডিগ্রি সেলসিয়াসের সর্বকালের রেকর্ডকেও ভেঙে দিয়েছে!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+