Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

এবার মধ্যপ্রদেশের গোয়ালিয়র, প্রতিবেশী যুবকের হাতেই নির্মম অত্যাচারের শিকার শিশু, লড়ছে মৃত্যুর সঙ্গে! 

মধ্যপ্রদেশের গোয়ালিয়রে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করার ঘটনায় এবার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসছে। প্রাথমিক রিপোর্টে জানা যাচ্ছে, তার মাথা মাটিতে আঘাত করা হয়েছে এবং তার গোপনাঙ্গে একাধিক আঘাত করা হয়েছে। অভিযুক্ত মেয়েটিকে তার বাড়ি থেকে কাছের একটি পরিত্যক্ত ভবনে নিয়ে যায় যেখানে তার উপর যৌন নির্যাতন চলে বলেই জানা যাচ্ছে।

১৭ বছর বয়সী এক ছেলে, যে মেয়েটির প্রতিবেশী, তাকে এই অপরাধের জন্য হেফাজতে নেওয়া হয়েছে ইতিমধ্যেই। যদিও সে নাবালক তারপরও এই জঘন্য অপরাধের জন্যে মেয়েটির বাবা-মা দাবি করেছেন যে তাকে প্রাপ্তবয়স্ক হিসেবে বিচার করা হোক। আর তাঁকে কঠোরতম শাস্তি দেওয়া হোক।

child in hospital

চিকিৎসকরা এই প্রসঙ্গে জানিয়েছেন, শিশুটির সারা শরীরে ক্ষত ছিল এবং তার গোপনাঙ্গ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার বড় ধরনের অস্ত্রোপচার করা হয়েছে, যার জন্য তার যৌনাঙ্গে ২৮টি সেলাই করতে হয়েছে চিকিৎসকদের।

পুলিশের মতে, ধর্ষণের পর অভিযুক্ত ব্যক্তি বারবার মাটিতে মাথায় আঘাত করে তাঁকে মেরে ফেলার চেষ্টা করে, যার ফলে তার মাথায় গুরুতর আঘাত লাগে। মেয়েটি এখন গোয়ালিয়রের একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

যা জানা যাচ্ছে, অভিযুক্ত ওই যুবক মদ্যপ অবস্থায় ছিল। আর সেই সময়ই সে এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটায়। গত ২২ ফেব্রুয়ারি মেয়েটিকে তার বাড়ির ছাদ থেকে কাছের একটি পরিত্যক্ত ভবনে নিয়ে যায় সে, আর সেখানেই অভিযুক্ত যুবক তার ওপর নির্মম অত্যাচার চালায়। যার ফলে সেখানেই সে জ্ঞান হারায়। জ্ঞান ফিরে পাওয়ার পর, সে তার বাবা-মার কাছে ফিরে এসে সমস্ত ঘটনার কথা জানায়। আর তারপরই ঘরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।

এই ঘটনায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে গোয়ালিয়র এলাকায়। কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে বিভিন্ন জেলায়। গোয়ালিয়রের বাসিন্দা কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এই ঘটনার নিন্দা জানিয়ে জেলা প্রশাসন ও পুলিশের সাথে যোগাযোগ করে ন্যায়বিচার নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। একই সাথে পরিবারের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি। আপাতত, মেয়েটির পরিবার অভিযুক্তকে প্রাপ্তবয়স্ক হিসেবে বিবেচনা করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছে প্রশাসনের কাছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+