Congress Targets Pm Modi: মোদীর নাকের ডগায় একের পর এক দুর্নীতি! টুইট করে দাবি কংগ্রেসের
Congress Targets Pm Modi: দিল্লি গুরুগ্রাম এক্সপ্রেস নির্মাণে কেলেঙ্কারি হয়েছে! আর তা নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট দিয়েছে CAG। মোদী সরকারকে দুর্নীতি ইস্যুতে কোনঠাসা করতে সেই ক্যাগ রিপোর্ট তুলে ধরল কংগ্রেস। সাতটি পৃথক দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে বিজেপি সরকারের বিরুদ্ধে।
প্রায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে দাবি বিরোধীদের। আর সেই তালিকায় রয়েছে দ্বারকা এক্সপ্রেসওয়ে-অযোধ্যা উন্নয়নের মতো প্রকল্প। এছাড়া ভারত মালা পরিজজনা এবং আয়ুষ্মান ভারত স্কিমেও দুর্নীতি হয়েছে বলে অভিযোগ।

এই প্রসঙ্গে কংগ্রেসের সোশ্যাল মিডিয়া বিভাগের চেয়ারম্যান সুপ্রিয়া শ্রীনেত জানিয়েছেন, গত কয়েকদিনে ক্যাগ সাতটি দুর্নীতির কথা সামনে এনেছে। তাঁর কথায়, মোদীর নাকের ডগায় একের পর এক দুর্নীতি হয়ে চলেছে। অথচ তিনি চুপ করে আছেন। টুইটারে সেই সাত প্রকল্পের কথা তুলে ধরেছে কংগ্রেস। যেগুলিতে দুর্নীতির কথা সামনে এসেছে। আর তা তুলে ধরে প্রত্যেক কেলেঙ্কারির তদন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে দেওয়ার কথাও জানিয়েছেন ওই কংগ্রেস নেত্রী।
मोदी सरकार के 7 बड़े घोटालों का CAG ने किया खुलासा-
— Congress (@INCIndia) August 16, 2023
1. भारतमाला प्रोजेक्ट की बिडिंग में फर्जीवाड़ा
2. द्वारका एक्सप्रेस-वे में 1 किमी. सड़क बनाने में 250 करोड़ खर्च
3. टोल नियमों का उल्लंघन कर NHAI ने जनता से वसूले 132 करोड़
4. आयुष्मान भारत योजना के 7.5 लाख लाभार्थी एक ही नंबर… pic.twitter.com/jd5cseTv9S
ভারত মালা স্কিম সম্পর্কে সুপ্রিয়ার দাবি, প্রতি কিলোমিটারে রাস্তা তৈরিতে ১৫ কোটিও থেকে বেরে ৩২ কোটি হয়ে যায়। ক্যাগ রিপোর্টেই এই কথা উল্লেখ করা হয়েছে। আর এরপরেই মোদীর উদ্দেশ্যে সুপ্রিয়া শ্রীনেত বলেন, আপনি অর্থনীতি সংক্রান্ত ক্যাবিনেট কমিটির চেয়ারম্যান। ভারতমালা যোজনা নিয়ে তাঁর মুখ খোলার দাবি জানিয়েছেন তিনি।
শুধু তাই নয়, দ্বারকা এক্সপ্রেসওয়ে তৈরির ক্ষেত্রে কিলোমিটার প্রতি ১৮ কোটির বরাদ্দে অনুমোদন পায়। সেটা বেড়ে ২৫০ কোটি প্রতি কিলোমিটার হয়ে যায়। পুরো বিষয়টির মধ্যেই কেলেঙ্কারি আছে। এমনকি কোটি কোটি টাকা লুঠ করা হয়েছে বলেও দাবি কংগ্রেস নেত্রীর।












Click it and Unblock the Notifications