ভারতের বেকারত্বের হার ৭.৭৮ শতাংশ, চার মাসে সর্বাধিক

ভারতে কর্মসংস্থানের সংকট চরম আকার নিয়েছে। গত চার মাসে রেকর্ড বৃদ্ধি বেকারত্বে। ৭.৭৮ শতাংশে পৌঁছে গিয়েছে বেকারত্ব।

ভারতে কর্মসংস্থানের সংকট চরম আকার নিয়েছে। গত চার মাসে রেকর্ড বৃদ্ধি বেকারত্বে। ৭.৭৮ শতাংশে পৌঁছে গিয়েছে বেকারত্ব। সেন্টার ফর মনিটারিং ইন্ডিয়ান ইকোনমির সমীক্ষায় এমনই তথ্য উঠে এসেছে।

সংকট বাড়ছে কর্মসংস্থানে

সংকট বাড়ছে কর্মসংস্থানে

ভারতের কর্মসংস্থানে তীব্র সংকট দেখা গিয়েছে। সেন্টার ফর মনিটারিং ইন্ডিয়ান ইকোনমির সমীক্ষায় উঠে এসেছে সাঞ্চল্যকর তথ্য। তাতে দেখা গিয়েছে বেকারত্বের হার ৭.৭৮ শতাংশে পৌঁছে গিয়েছে জানুয়ারি মাসে। যা গত চার মাসে সর্বাধিক বলে উল্লেখ করা হয়েছে। ২০১৯ সালের অক্টোবর মাসে বেকরত্বের হার ছিল ৭.১৬ শতাংশ।

 গ্রামাঞ্চলে বেকারত্ব বেড়েছে

গ্রামাঞ্চলে বেকারত্ব বেড়েছে

সমীক্ষায় প্রকাশ্যে এসেছে শহরাঞ্চলের তুলনায় গ্রামাঞ্চলে বেকারত্বের বেড়েছে। ফেব্রুয়ারি মাসে গ্রামাঞ্চলে বেকারত্বের পরিসংখ্যান ৫.৯৭ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৭.৩৭ শতাংশ। অন্যদিকে শহরাঞ্চলে বেকারত্ব কমেছে। ৯.৭০ শতাংশ থেকে কমে ৮.৬৫ শতাংশ হয়েছে শহরাঞ্চলে বেকরাত্ব।

 আর্থিক অবস্থা সংকটে

আর্থিক অবস্থা সংকটে

ভারতের আর্থিক অবস্থা চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বিনিয়োগ না এলে কোনওভাবেই সংকট কাটবে না বলে জানিয়েছেন অর্থনীতিবিদরা। করোনা ভাইরাসের কারণে আরও বেশি ধাক্কা খেয়েছে ভারতের অর্থনীতি। আমদানী এবং রপ্তানি উভয় বাণিজ্যই ক্ষতিগ্রস্ত হয়েছে। চিন থেকে একদিকে যেমন কোনও কিছু আমদানি করা যাচ্ছে না অন্যদিকে তেমনই চিনে তেমন কিছু রপ্তানিও করা যাচ্ছে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+