৬০ জন আবাসিক পড়ুয়া করোনায় আক্রান্ত, উদ্বেগ বাড়ালো বেঙ্গালুরুর স্কুল

৬০ জন আবাসিক পড়ুয়া করোনায় আক্রান্ত

বেঙ্গালুরুর এক আবাসিক স্কুলে কমপক্ষে ৬০ জন পড়ুয়া করোনা ভাইরাস পজিটিভ। এই শহরের ইলেকট্রনিক সিটির একটি স্কুলে এটি হয়েছে। এই পড়ুয়াদের মধ্যে একজন পড়ুয়ার তীব্র জ্বর হওয়ার কারণে তার চিকিৎসা চলছে লেডি কার্জন অ্যান্ড বাওরিং হাসপাতালে, আর এক পড়ুয়া বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছে।

৬০ জন পড়ুয়া করোনায় আক্রান্ত

৬০ জন পড়ুয়া করোনায় আক্রান্ত

শ্রী চৈতন্য গার্লস আবাসিক স্কুলের বাকি পড়ুয়াদের মধ্যে কোনও উপসর্গ না থাকার জন্য তাদের স্কুল চত্ত্বরেই আইসোলেশন সুবিধা তৈরি করে সেখানে রাখা হয়েছে। বেসরকারি স্বাস্থ্য সুবিধার কর্মীরা ওই পড়ুয়াদের দেখাশোনার দায়িত্বে রয়েছেন। স্কুলটি এখন বন্ধ করে রাখা হয়েছে এবং পুনরায় এই স্কুল ২০ অক্টোবরের পরই খুলবে। গত ৫ সেপ্টেম্বর থেকে বড় ক্লাসের পড়ুয়াদের জন্য শারীরিকভাবে ক্লাস নেওয়া শুরু হয় এই স্কুলে। জানা গিয়েছে যে ৫৭ জন সম্পূর্ণ টিকাকরণ নেওয়া কর্মী সহ ২২ জন শিক্ষক-শিক্ষিকা ও ৪৮৫ জন পড়ুয়া নিয়ে স্কুলের কাজ শুরু হয়। ২৬ সেপ্টেম্বর, বালারি থেকে আসা এক পড়ুয়ার মধ্যে জ্বর, বমি ও ডায়েরিয়ার মতো উপসর্গের দেখা মেলে এরপরই সে করোনা ভাইরাসে আক্রান্ত হয়।

২০ অক্টোবর পর্যন্ত স্কুল বন্ধ রাখা হবে

২০ অক্টোবর পর্যন্ত স্কুল বন্ধ রাখা হবে

ব্রুহাট বেঙ্গালুরু মহানগর পালিকার কর্মকর্তাদের মতে, ১০৫ জন পড়ুয়ার মধ্যে ২৭ জনের র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করানো হয় এবং রিপোর্টে দেখা যায় যে এরা সকলেই করোনায় আক্রান্ত। অন্যদিকে, ৪২৪ জনের মধ্যে ৩৩ জনের আরটিপিসিআর টেস্ট করানোর পর দেখা যায় যে এদের রিপোর্ট পজিটিভ। বেঙ্গালুরু পুরনিগম থেকে বলা হয় যে সপ্তম দিনেও পড়ুয়াদের পুনরায় টেস্ট করানো হয়। ২০ অক্টোবর পর্যন্ত স্কুল বন্ধ রাখা হবে। চিন্তা করার কোনও কারণ নেই। ৬০ জন পজিটিভ পড়ুয়াদের মধ্যে ১৪ জন তামিলনাড়ুর এবং বাকিরা রাজ্যের বিভিন্ন অংশ থেকে এই স্কুলে পড়তে এসেছেন। জেলার স্বাস্থ্য অফিসার জি শ্রীনিবাস জানিয়েছেন যে ২৭ সেপ্টেম্বর এই পড়ুয়াদের করোনা টেস্ট করা হয়।

 হস্টেলের ঘরে পড়ুয়াদের থাকার ব্যবস্থায় বদল

হস্টেলের ঘরে পড়ুয়াদের থাকার ব্যবস্থায় বদল

বেঙ্গালুরুর আর্বান ডেপুটি কমিশনার জে মঞ্জুনাথ জানিয়েছেন যে চিন্তার কোনও কারণ নেই কারণ আবার ২০ অক্টোবর পুনরায় টেস্ট করানো হবে। তিনি জানান পড়ুয়াদের মধ্যে ১৪ জন তামিলনাড়ুর এবং বাকিরা কর্নাটকের বিভিন্ন জায়গা থেকে এসেছেন। স্কুল কর্তৃপক্ষ এখন আবাসনে পড়ুয়াদের ঘরে থাকার নিয়মে পরিবর্তন এনেছে। আগে একটি ঘরে চারজন করে পড়ুয়ারা থাকত কিন্তু এখন প্রত্যেক ঘরে দু'‌জন করে পড়ুয়া থাকবে। শ্রীনিবাস জানিয়েছেন যে অনলাইনে আবার ক্লাস শুরু করে দেওয়া হবে।

করোনায় আক্রান্ত নার্সিং পড়ুয়া

করোনায় আক্রান্ত নার্সিং পড়ুয়া


এরই মধ্যে বেঙ্গালুরুতে ৩৪ জন নার্সিং পড়ুয়ার রিপোর্টও পজিটিভ এসেছে। স্কুল কর্তৃপক্ষ স্কুল ও হস্টেল চত্ত্বর সম্পূর্ণভাবে জীবাণুমুক্ত করে দিয়েছে এবং একাধিক পড়ুয়ার অভিভাবকদের ডেকে তাঁদের সন্তানদের ফিরিয়ে নিয়ে যেতে বলেছে। অন্যদিকে, কোলার জেলার এক স্কুলের ১২ জন পড়ুয়ার করোনা ভাইরাস ধরা পড়েছে, অন্য দু'‌টি স্কুলের আরও ৬ পড়ুয়াও এই ভাইরাসে আক্রান্ত। প্রসঙ্গত, রাজ্য সরকার গত সপ্তাহে শতভাগ ছাত্রছাত্রীদের সঙ্গে শারীরিক ক্লাসের অনুমতি দিয়েছিল।

প্রতীকী ছবি

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+