৫০০ শতাংশ শুল্ক! ধমক দিচ্ছে আমেরিকা, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করছে ভারত? কী ভাবছে ট্রাম্প প্রশাসন?
রাশিয়া থেকে ভারতের তেল কেনা নিয়ে নতুন করে আবারও এক বিতর্ক তৈরি হয়েছে। যদিও ভারত অথবা রাশিয়া, কেউই এখনও পর্যন্ত প্রকাশ্যে এখনও কিছু বলেনি। তবে আমেরিকার দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারির পরেই নাকি রাশিয়ার তেল থেকে সরে এসেছে ভারত।

আর এই দাবি আরও জোরালো করেছেন মার্কিন সরকারের অর্থসচিব স্কট বেসেন্ট (Scott Bessent)। তাঁর বক্তব্য যে, ডোনাল্ড ট্রাম্প ৫০০ শতাংশ শুল্ক আরোপের কথা বলার পর থেকেই ভারত রাশিয়ার তেল কেনা নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে। তাঁর মতে, ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক চাপানোর পর থেকে নয়াদিল্লির অবস্থানে বদল এসেছে।
শুধু ভারতই নয়, এই প্রসঙ্গে চিন এবং ইউরোপের দেশগুলিকেও কাঠগড়ায় তুলেছেন বেসেন্ট। তাঁর দাবি যে, ভারত রাশিয়ার থেকে তেল কেনা কমিয়ে দিলেও ইউরোপ এখনও সেই পথেই হাঁটছে। সেইসঙ্গে তিনি আরও বলেন যে, এখন রাশিয়ার সবথেকে বড় তেল ক্রেতা হল চিন। চিনের উপর ৫০০ শতাংশ শুল্ক বসানোর পরিকল্পনা অনেকদিন ধরেই করছে আমেরিকা। যা খুব তাড়াতাড়িই কার্যকর হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
এর মধ্যেই আবার আমেরিকার আইনসভায় ৫০০ শতাংশ শুল্ক সংক্রান্ত একটি বিল আনার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। রিপাবলিকান নেতা লিন্ডসে গ্রাহাম (Lindsey Graham) জানিয়েছেন যে, খুব তাড়াতাড়িই সেই বিল পেশ হতে পারে এবং তাতে ট্রাম্পের সমর্থনও রয়েছে। আর এই বিল পাশ হলে, যে দেশগুলি রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কিনে পুতিনকে পরোক্ষ ভাবে যুদ্ধ চালানোর জন্য সাহায্য করছে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার সুযোগও পাবে আমেরিকা।
আগেই চিন, ব্রাজিলের পাশাপাশি ভারতের নামও করেছিলেন গ্রাহাম। তবে বেসেন্টের ধারণা যে, ভারতের সাম্প্রতিক অবস্থানের কারণে তাদের উপর হয়তো ৫০০ শতাংশ শুল্ক বসানো নাও হতে পারে। যদিও শেষ সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্পই নেবেন।
এই মুহূর্তে রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক বসিয়েছে আমেরিকা। এর ফলে ভারতীয় পণ্যের উপর মোট শুল্ক গিয়ে দাঁড়িয়েছে ৫০ শতাংশে। অবশ্য নয়াদিল্লি আগেই জানিয়েছে যে, তেল কেনার সিদ্ধান্তে দেশের স্বার্থ এবং সাধারণ মানুষের খরচই সবার আগে দেখা হবে। কোন দেশ থেকে কম দামে তেল পাওয়া যাচ্ছে, সেটাও গুরুত্ব পাবে।
৫০০ শতাংশ শুল্কের প্রস্তাব নিয়ে ভারত জানিয়েছে যে, এই বিষয়টি তারা জানে এবং সম্পূর্ণ পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। আলোচনা এবং পরবর্তী পদক্ষেপ সমস্ত কিছুই পরিস্থিতি বুঝে ঠিক করা হবে বলে ইঙ্গিত দিয়েছে নয়াদিল্লি।
-
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
ইরান নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণা, কী ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
২৯৪ আসনেই প্রার্থী ঘোষণা করল কংগ্রেস, শ্রীরামপুরে লড়ছেন শুভঙ্কর সরকার -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
ইরান যুদ্ধের মাঝেই ফের জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন নরেন্দ্র মোদী, কী নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী? -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন











Click it and Unblock the Notifications