ভোকাট্টা মহাজোট! এই ৫টি জিনিস যা বিহারে নীতীশ কুমারকে বড় জয় এনে দিয়েছে, জানুন
'দশ হাজারি চুনাও হ্যায়, দুসরি তরফ কাট্টা সরকার হ্যায়'-এই লাইনটিই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ-র নির্বাচনের মোড় ঘুরিয়ে দিয়েছে। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বড় নির্বাচনী জয়ের পেছনে মহিলাদের জন্য চালু করা বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের অনেক অবদান রয়েছে। তাঁর সুশাসন এর ভাবমূর্তি, যা আগের আরজেডি (RJD) সরকারের "জঙ্গলরাজ" বা 'কাট্টা সরকার'-এর ভয়ের বিপরীতে দাঁড়িয়েছিল, তা মুখ্য কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। ১.৩ কোটি মহিলার জন্য মুখ্যমন্ত্রীর চালু করা ১০,০০০ টাকার প্রকল্প তাঁর মহিলা ভোটারদের সংখ্যা আরও শক্তিশালী করে তুলেছে।

নির্বাচনী সমাবেশে প্রধানমন্ত্রীর কথাগুলিই ভোটারদের মনে করিয়ে দিয়েছিল যে, আরজেডি ফিরে আসলে বিহারে জঙ্গল রাজ ফিরে আসবে। বিহারে মোদীর জনপ্রিয়তা জনগণের মনে এই বার্তাটি আরও জোরদার করতে সাহায্য করেছিল। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই বার্তাই ভোটারদের, বিশেষ করে মহিলা ভোটারদের, এনডিএ-র প্রতি আস্থা বজায় রাখার কাজ করেছিল।
বিহারে প্রচারে এসে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী কাট্টা, দুনলি, রংদারির কথা বলেছিলেন। বিহারে মোদীর এই জনপ্রিয় কথা সাধারণের মানুষের প্রভাব ফেলেছিল। মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০,০০০ টাকা পৌঁছে যাওয়ার ফলে, মহিলারা তেজস্বী যাদবের প্রতিশ্রুতি বিশ্বাস করার পরিবর্তে নীতীশ কুমারের প্রতি তাদের বিশ্বাস আরও দৃঢ় করেছে যে এনডিএ ক্ষমতায় আসলে তাঁরা প্রতি মাসে ২৫০০ টাকা করে পাবেন।
এনডিএ-র দেওয়া প্রতিশ্রুতির মধ্যে আরও গুরুত্বপূর্ণ ছিল ১২৫ ইউনিট পর্যন্ত সমস্ত বাড়িতে গ্রাহকদের বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া হবে। যেসব গ্রামে মানুষের বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য কোনও টাকা ছিল না, সেইসব গ্রামগুলিতে এই প্রতিশ্রুতি এক যুগান্তকারী পরিবর্তন এনেছিল।
এর মধ্যে মূল আকর্ষণ ছিল নীতিশ কুমারের ১.২ কোটি প্রবীণ নাগরিকের জন্য বার্ধক্য ভাতা ৪০০ টাকা থেকে বাড়িয়ে ১,১০০ টাকা করা। বিহারের প্রবীণরা এটিকে নীতীশ কুমারের কাছ থেকে একটি বড় উপহার হিসেবে দেখেছিলেন। তারপরেই নীতীশ কুমার আবারও একজন জ্ঞানী, প্রবীণ নেতা হিসেবে মানুষের কাছে বিবেচিত হয়েছেন এবং তাঁর প্রতি মানুষের প্রচুর পরিমানে শুভেচ্ছা ছিল। কিন্তু কেউ কেউ আবার নীতীশের মহিলাদের জন্য ১০,০০০ টাকা সহায়তা, বিনামূল্যে বিদ্যুৎ বিতরণ এবং বার্ধক্য পেনশন বৃদ্ধিকে বেকারত্বের সমস্যার প্রতিফলন হিসেবে দেখেছেন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications