আসছে রাফায়েল, কাঁপছে চিন! লাদাখের উত্তেজনার মাঝে ফ্রান্স থেকে ভারতের আকাশপথে ৫টি বিমান

আসছে রাফাল৷ আজ ফ্রান্সের ইস্ট্রেস এয়ারবেস থেকে ভারতের পথে রওনা দেবে পাঁচটি রাফায়েল যুদ্ধবিমানম৷ এই যুদ্ধবিমান ভারতীয় সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করে তুলবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল৷ এই রাফালগুলি চালিয়ে নিয়ে আসবেন ভারতীয় বায়ুসেনার পাইলটরা৷ আরব আমিরশাহির আল ধাফরা এয়ারবেসে জ্বালানি ভরার জন্য বিমানগুলি দাঁড়াবে৷ এই পাঁচটি যুদ্ধবিমান ভারতের আম্বালা বায়ুসেনা স্টেশনে এসে পৌঁছবে ২৯ জুলাই অর্থাৎ বুধবার৷

৩৬টির মধ্যে প্রথম দফায় পাঁচটি রাফায়েল আসছে

৩৬টির মধ্যে প্রথম দফায় পাঁচটি রাফায়েল আসছে

ফ্রান্সের কাছে ভারত ৩৬টি সুপারসনিক ওমনিরোল কমব্যাট এয়ারক্রাফ্ট কিনছে৷ এই ৩৬টির মধ্যে প্রথম দফায় পাঁচটি রাফায়েল রয়েছে৷ এখনও পর্যন্ত ১২জন বায়ুসেনার পাইলট ফ্রান্সে রাফাল যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ সম্পূর্ণ করেছেন৷ আরও কয়েকজন তাঁদের প্রশিক্ষণ পর্বের শেষের দিকে রয়েছেন৷ ভারত ও ফ্রান্সের মধ্যে হওয়া চুক্তি অনুযায়ী, ৩৬ জন ভারতীয় বায়ুসেনার পাইলটকে রাফাল কমব্যাট জেটের প্রশিক্ষণ দেবেন ফ্রান্সের পাইলটরা৷ বেশিরভাগ ভারতীয় বায়ুসেনার পাইলটদের ফ্রান্সে প্রশিক্ষণ দেওয়া হবে, ওই পাইলটদের কয়েকজন সেই প্রশিক্ষণটাই ভারতে এসে বাকিদের শেখাবেন৷

লাদাখ উত্তেজনার মাঝে ভারত-ফ্রান্স আলোচনা

লাদাখ উত্তেজনার মাঝে ভারত-ফ্রান্স আলোচনা

২ জুন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ফোনে ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্রোরেন্স পার্লের সঙ্গে কথা বলেন৷ তখন ফ্লোরেন্স জানান, ফ্রান্সে কোরোনা সংক্রমণ হওয়া সত্ত্বেও তাঁরা নির্ধারিত সময়েই ভারতের হাতে রাফাল স্থানান্তরিত করবেন৷ বিমান বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধবিমানগুলিতে ইন্ডিয়া স্পেসিফিক এনহ্যান্সমেন্ট এবং এয়ার মিসাইলের মতো ক্ষেপণাস্ত্র প্রয়োগের ব্যবস্থা ভারতকে চিন ও পাকিস্তানের বিরুদ্ধে শক্তিশালী করে তুলেছে। বিমান বাহিনী রাশিয়ায় তৈরি বহরের সঙ্গে ফ্রান্স থেকে আনা যুদ্ধবিমানের ক্রিয়াকলাপ সামঞ্জস্যপূর্ণ করার বিষয়েও কাজ করছে।

লাদাখের ফরোয়ার্ড বেসে রাফায়েল

লাদাখের ফরোয়ার্ড বেসে রাফায়েল

এদিকে চিনের সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণরেখা নিয়ে অস্থিরতার মাঝেই ২২ জুলাই থেকে দু'দিনব্যাপী কমান্ডার কনফারেন্সে পূর্ব লাদাখের সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনায় বসেন ভারতীয় বিমান বাহিনীর শীর্ষ কমান্ডাররা। রাফায়েল যুদ্ধবিমানের র‌্যাপিড অপারেশনাল স্টেশন চালু করা নিয়েও আলোচনা হয় সেখানে। পাশাপাশি এই বৈঠকে বিমান বাহিনীর শীর্ষ কমান্ডাররা অন্যান্য নিরাপত্তা ইস্যুতেও আলোচনা করেন, বলে জানিয়েছেন বাহিনীর এক কর্তা।

লাদাখে তৎপর ভারতীয় বায়ুসেনা

লাদাখে তৎপর ভারতীয় বায়ুসেনা

এয়ার চিফ মার্শাল আর কে এস ভাদোরিয়ার নেতৃত্বে এবং ৭ জন কমান্ডার-ইন-চিফের উপস্থিতিতে এই কনফারেন্সের মূল উদ্দেশ্যই হল চিন সীমান্তের পরিস্থিতি এবং পূর্ব লাদাখের বাহিনীর সেনা মোতায়েন সম্পর্কে আলোচনা। যেখানে বাহিনী ইতিমধ্যেই মিরাজ-২০০০, সুখোই-৩০, এবং মিগ-২৯-এর মতো আধুনিক যুদ্ধবিমান-সহ পুরো বহরকে সামনের বেসগুলিতে মোতায়েন করেছে। উন্নতমানের অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টারটি চিন সীমান্তের সামনের দিকে ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে এবং রাতে এমনকী পূর্ব লাদাখ অঞ্চলে ঘন ঘন টহল দেওয়া হচ্ছে।

চিন ও পাকিস্তানের উপর চাপ তৈরি

চিন ও পাকিস্তানের উপর চাপ তৈরি

এর আগে এই ফাইটার জেটের নির্মাতা সংস্থা ফ্রান্সের দাসোঁ অ্যাভিয়েশনের তরফে জানানো হয়েছিল ৩১ মার্চ পর্যন্ত রাফালের প্রোডাকশন বন্ধ রাখবে তারা। এর জেরে পাঁচটি রাফায়েল মে মাসে ভারতে আসার কথা থাকলেও সেটি পিছিয়ে যায়। তবে জানা যাচ্ছে জুলাই মাসে ভারতের হাতে চলে আসবে। আর তা হলে চিন ও পাকিস্তানের উপরও একপ্রকার চাপ তৈরি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+