মোদীর সাক্ষাৎকার নেওয়ার আগে ৪৫ ঘণ্টা উপোস! কে এই লেক্স ফ্রিডম্যান?
মার্কিন পডকাস্টার লেক্স ফ্রিডম্যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অবাক করে দিয়েছেন তাঁদের পডকাস্টে চলা সাক্ষাৎকারে। ফ্রিডম্যানের প্রশ্ন বাছাই যতটা না মার্জিত ছিল তার থেকেও বেশি আকর্ষিত ছিলেন তিনি নিজেই। তাঁর স্বভাবে কার্যত আপ্লুত হয়েছেন প্রধানমন্ত্রী। আরও বেশি অবাক হয়েছেন এটা শুনে যে, এই কথোপকথনের আগে তিনি প্রায় ৪৫ ঘণ্টা উপোস থেকেছেন। তার মতে, "শুধুমাত্র সঠিক মানসিকতা অর্জন এবং আধ্যাত্মিক স্তরে পৌঁছানোর জন্য আমি এই উপোস করেছি"।
লেক্স ফ্রিডম্যানের কথা শুনে প্রধানমন্ত্রী মোদী প্রথমে হেসে লুটিয়ে পড়েন এবং গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারপর তিনি বলেন, "এটি আরও বিশেষ কারণ। কেননা মনে হচ্ছে আপনি আমার সম্মানে এই উপোস করেছেন"।

উপোসের সময় মন কোথায় থাকে জানতে চাইলে মোদী ব্যাখ্যা করেন যে উপোস শুধু খাবার বন্ধ করা নয়, এটি ইন্দ্রিয়কে জাগ্রিত করার একটি প্রক্রিয়া। তিনি বলেন, "উপোস আমাদের পর্যবেক্ষণ ও উপলব্ধির ক্ষমতা বাড়িয়ে তোলে, আমাদের চিন্তাধারা গভীর করে এবং শৃঙ্খলাবোধ গড়ে তোলে"।
স্বাভাবিক ভাবেই আপনার মনে হতে পারে, যে মোদীর সাক্ষাৎকারে কে এই লেক্স ফ্রিডম্যান?
রবিবার প্রকাশিত লেক্স ফ্রিডম্যানের পডকাস্টে প্রায় ৩ ঘণ্টার দীর্ঘ কথোপকথন হয়েছে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে। মোদী এখানে তার শৈশব, রাজনৈতিক জীবন ও নেতৃত্বের দর্শন নিয়ে বিশদ আলোচনা করেছেন। এই সাক্ষাৎকারকে প্রধানমন্ত্রী "অত্যন্ত মনগ্রাহী" বলে অভিহিত করেছেন।
লেক্স ফ্রিডম্যান রাশিয়ায় জন্মগ্রহণকারী একজন মার্কিন কম্পিউটার বিজ্ঞানী। তিনি এআই ও রোবোটিক্স নিয়ে গবেষণা করেন এবং বর্তমানে MIT-র (ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি) গবেষক।
তাঁর জন্ম: ১৯৮৩ সালে তাজিকিস্তানে।
বড় হয়েছেন: মস্কো, রাশিয়ায়
শিক্ষা: কম্পিউটার সায়েন্সে স্নাতক (ড্রেক্সেল ইউনিভার্সিটি), পিএইচডি (ইলেকট্রিকাল ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং)
কর্মজীবন: গুগলে কাজ করেছেন, পরে নিজস্ব গবেষণার জন্য চাকরি ছেড়েছেন
তবে যতটা সাধারণ শুনতে লাগছে লিক্সম্যানের জীবন, ততটা সাধারণ কিন্তু তিনি নন। তাঁর বিশেষ কাজের তালিকায় রয়েছে - মানবহীন গাড়ি, কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং।
এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়া আরও অনেক বিশিষ্ট ব্যক্তিরই সাক্ষাৎকার নিয়েছেন ফ্রিডম্যান। যেমন - ডোনাল্ড ট্রাম্প, ইলন মাস্ক, ভলোদিমির জেলেনস্কি, নোয়াম চমস্কি, মার্ক জাকারবার্গ।
লেক্স ফ্রিডম্যানের পডকাস্টটি ১৬ মার্চ বিকেল সাড়ে ৫টায় সম্প্রচারিত হয়। আর সেখানেই আজকের বিশেষ অতিথি ছিলেন ভারতের প্রধানমন্ত্রী।
-
মধ্যপ্রাচ্যের সংঘাত কী শেষের পথে? ইরান যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে জোর জল্পনা -
২১ নয়, এবার থেকে ২৫ দিনের অপেক্ষা! গ্যাস বুকিংয়ের নিয়মে বদল, ঘরোয়া চাহিদা মেটাতে নতুন কী পরিকল্পনা কেন্দ্রের? -
মধ্যপ্রাচ্য উত্তেজনায় ট্রাম্পের মন্তব্য, যুদ্ধ শেষের পথে পাল্টা বার্তা ইরানের -
১৩১ কোটি টাকা! টি২০ বিশ্বকাপ জেতা ভারতীয় দলের জন্য বিরাট ঘোষণা বিসিসিআইয়ের -
SIR বিতর্কে নতুন পদক্ষেপ! অমীমাংসিত ভোটার ইস্যুতে ট্রাইবুনাল গঠনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
রাজ্যের আবেদনে কড়া সুপ্রিম কোর্ট! 'একটাও বৈধ ভোটার বাদ যাবে না', আশ্বাস প্রধান বিচারপতির -
সুপ্রিম কোর্টের অসন্তোষের পরেই পদক্ষেপ! ক্ষমা চেয়ে পাঠ্যবই থেকে আদালতের দুর্নীতি সংক্রান্ত অধ্যায় সরাল NCERT -
যোগ্য ভোটারের একজনেরও নাম বাদ পড়বে না, আশ্বাস জ্ঞানেশ কুমারের, সিইসিকে লক্ষ্য করে প্রতিবাদের ঝড়ও -
গরমের মাঝেই স্বস্তির ইঙ্গিত, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বদলাচ্ছে আবহাওয়া -
রাজ্যে কৃষকদের প্রতি তৃণমূল সরকারের মনোভাবের তীব্র সমালোচনায় শিবরাজ -
বিচার বিভাগীয় কর্তাদের সব লজিস্টিক সহায়তা দিতে হবে, রাজ্য ও নির্বাচন কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের -
এসআইআর নিয়ে ছবি আঁকলেন মমতা, জ্ঞানেশ কুমারকে ভ্য়ানিশ কটাক্ষও ধরনা মঞ্চে












Click it and Unblock the Notifications