Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Rahul Gandhi: এই রাজ্যের নির্বাচনে ভোটার তালিকায় এমন গণ্ডগোল! এভাবেই জিতল বিজেপি? বিস্ফোরক রাহুল

Rahul Gandhi: মহারাষ্ট্রে নির্বাচন নিয়ে আরও একবার নির্বাচন কমিশনকে (Rahul Gandhi Over Maharashtra Election) একহাত নিলেন রাহুল গান্ধী। সে রাজ্যের বিধানসভা নির্বাচন নিয়ে মারাত্মক অভিযোগ। 'রহস্যময়' ভাবে ভোটার যুক্ত হওয়ার দাবি বিরোধী দলনেতার। তাঁর কথায়, মহারাষ্ট্রে গত পাঁচ বছরে মহারাষ্ট্রে ৩২ লক্ষ ভোটার যোগ করা হয়েছিল, কিন্তু ২০২৪ লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনের মধ্যে ৩৯ লাখ ভোটার যুক্ত হয়েছিল।

কিন্তু বিধানসভা নির্বাচনের আগে এত ভোটার কীভাবে এল? প্রশ্ন রাহুল গান্ধীর (Rahul Gandhi) । এই বিষয়ে যাবতীয় তথ্য প্রকাশ করার দাবিও জানান তিনি।

Rahul Gandhi

Rahul Gandhi: জনসংখ্যার চেয়ে বেশি ভোটার: রাহুল গান্ধী

আজ শুক্রবার সকালে এই ইস্যুতে সাংবাদিক বৈঠক করেন রাহুল গান্ধী। এনসিপি নেতা সুপ্রিয়া সুলে এবং শিবসেনা (UBT) নেতাদের সঙ্গে নিয়েই এদিন এই বৈঠক করেন তিনি। আর সেখানেই সে রাজ্যের ভোটার সংখ্যা নিয়ে চাঞ্চল্যকর দাবি করেন। বলেন, মহারাষ্ট্র সরকার অনুযায়ী সে রাজ্যে 9.54 কোটি প্রাপ্ত ভোটার আছেন। অন্যদিকে নির্বাচন কমিশনের তথ্য বলছে, মহারাষ্ট্রে 9.7 কোটি ভোটার আছে। তাহলে এখানেই প্রশ্ন উঠছে? মহারাষ্ট্রের পপুলেশনের থেকেও বেশি ভোটার? প্রশ্ন রাহিল গান্ধীর।

Rahul Gandhi: মারাত্মক অভিযোগ কংগ্রেস সাংসদের

এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে কামঠি বিধানসভা আসনের কথা বলেন লোকসভার বিরোধী দলনেতা। বলেন,কংগ্রেসের লোকসভায় প্রায় 1.36 লাখ ভোট পেয়েছিল। সেখানে বিধানসভায় 1.34 লাখ, কিন্তু বিজেপির ভোট রহস্যজনক ভাবে বেড়ে 1.19 লাখ থেকে বেড়ে 1.75 লাখ হয়ে গেছে।

রাহুলের কথায়, নতুন ভোটার বিজেপিকে ভোট দিয়েছে। কিন্তু বড় সংখ্যায় প্রাপ্ত বয়স্ক ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ রাহিল গান্ধীর। এই বিষয়ে দুটি নির্বাচনেই ভোটার তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন রাহুল পুত্র। তাঁর কথায়, যে সমস্ত ভোটারদের নাম বাদ দেওয়া হএয়ছে বেশির ভাগটাই দলিত।

এই বিষয়ে এদিন নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ জানিয়েছেন সোনিয়া পুত্র। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশন থেকে আমরা ভোটার তালিকা চেয়েছি। কিন্তু তা দেওয়া হচ্ছে না। পুরো তথ্য দেওয়া হচ্ছে না। অন্যদিকে উদ্ধব ঠাকরে ঘনিষ্ঠ সঞ্জয় রাউত বলেন, নির্বাচন কমিশন যদি সৎ হয় এক্ষেত্রে তাহলে রাহুল গান্ধীর জবাব দেওয়া উচিৎ। কিন্তু নির্বাচন কমিশন গুলামি করছে বলে অভিযোগ শিবসেনা নেতার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+