উদ্বেগ বাড়িয়ে ভারতে তিন বছরের শিশুর শরীরেও এবার ধরা পড়ল ওমিক্রনের ভ্যারিয়েন্ট

ভারতে ক্রমশ ছড়াচ্ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। নতুন করে আরও সাতজনের শরীরে পাওয়া গেল করোনা নয়া ভ্যারিয়েন্ট। শুক্রবার সন্ধ্যায় মহারাষ্ট্রে সাতজনের শরীরে এই ভ্যারিয়েণ্ট ধরা পড়েছে। যা রীতিমত উদ্বেগ বাড়িয়েছে। তবে সবথেকে উদ্বে

ভারতে ক্রমশ ছড়াচ্ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। নতুন করে আরও সাতজনের শরীরে পাওয়া গেল করোনা নয়া ভ্যারিয়েন্ট। শুক্রবার সন্ধ্যায় মহারাষ্ট্রে সাতজনের শরীরে এই ভ্যারিয়েণ্ট ধরা পড়েছে। যা রীতিমত উদ্বেগ বাড়িয়েছে। তবে সবথেকে উদ্বেগ বাড়াচ্ছে এই সাতজনের মধ্যে একজন বাচ্চাও আছে। এমনটাই জানা গিয়েছে।

তিন বছরের শিশুর শরীরেও এবার ধরা পড়ল ওমিক্রনের ভ্যারিয়েন্ট

শুধু তাই নয়, ওই বাচ্চাটির বয়স মাত্র তিন বছর। ফলে চিন্তা বেড়েছে স্বাস্থ্য কর্মীদের। বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন সে রাজ্যের স্বাস্থ্য কর্মীরা।

এদিন সন্ধায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে সাংবাদিক বৈঠক করে জানানো হয় যে ভারতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ২৫। আক্রান্ত সবারই মৃদু উপসর্গ রয়েছে। ফলে চিন্তার কিছু নেই বলে দাবি করা করেন স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লাভ আগরওয়াল। বলেন, পুরো পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।

তবে সাধারন মানুষকে সতর্ক করে সবাই মাস্ক পড়তে আরও একবার অনুরোধ জানানো হয় মন্ত্রকের তরফে। একদিকে যখন এই বিষয়ে তথ্য দিচ্ছেন আধিকারিকরা অন্যদিকে, তখন সামনে আসে মহারাষ্ট্রের স্বাস্থ্য বুলেটিন। আর সেখানেই দেখা যায় সে রাজ্যে একসঙ্গে অমিক্রন আক্রান্ত সাত।

মুম্বইতে তিনজনের শরীরে এবং সে রাজ্যের আরও আরও একটি জায়গাতে চার জনের শরীরে ধরা পড়েছে নয়া এই ভ্যারিয়েন্ট। এক ধাক্কায় দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা পৌঁছে গেল ৩২।

তবে চিন্তার বাড়াচ্ছে শিশুর শরীরে পাওয়া ভ্যারিয়েন্ট। তিন বছর বয়সে কীভাবে ওই শিশু আক্রান্ত হলেন তা ভাবাচ্ছে চিকিৎসক এবং গবেষকদের। বিষয়টি যদিও যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন স্বাস্থ্য আধিকারিকরা। তবে ওমিক্রনে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাচ্চাদের অনেক বেশি রয়েছে। এই বিষয়ে আগেই একাধিক গবেষক জানিয়েছেন।

কারন হিসাবে তাঁরা জানিয়েছেন, ওমিক্রন অনেক বেশী ছড়াতে পারে। মানবদেহের আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশী। এই অবস্থায় বাচ্চাদের এখনও কোনও ভ্যাকসিন নেই। ফলে তাঁদের শরীরে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশী রয়েছে বলে সতর্ক করা হয়েছে।

অন্যদিকে এদিন স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে যে, ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগীদের চিকিৎসা আগের মতোই রয়েছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে বুস্টার ডোজ নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে মন্ত্রকের তরফে জানানো হয়েছে। তবে বিষয়টি নজরে রয়েছে বলে আশ্বাস সরকারের।

অন্যদিকে এখনও পর্যন্ত ভারতে ৩২ জনের মধ্যে ওমিক্রনের ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে। যাদের মধ্যে ৯টি রাজস্থানে, গুজরাটে তিনটি, মহারাষ্ট্রে ১৭ জনের শরীরে ওমিক্রন ধরা পড়েছে। দিল্লিতে একজনের। এবং কর্নাটকে আরও দুজনের মধ্যে করোনার নয়া এই ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন মন্ত্রকের স্বাস্থ্য আধিকারিক লাভ আগরওয়াল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+